খবর লাইভ : আগামিকাল, শনিবারই রাজ্যে আসছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে আসবে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ ছাড়াও থাকবে এসএসবি ও আইটিবিপি।
গত মাসে রাজ্যে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করা যায়, সে ব্যাপারে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশনের আশ্বাসের পরে রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী পা রাখতে চলেছে রাজ্যে। সম্প্রতি রাজ্য সফরে এসে বিএসএফ কর্তাদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
জানা গিয়েছে, আপাতত কেন্দ্রীয় বাহিনীর কাজ হবে সীমান্ত এলাকায় টহলদারি ও রুট মার্চ করা। আপাতত আগামিকাল ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে এলেও এই সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে। ভোটের সময়ে কত বাহিনী হাতে থাকবে, তার ওপর নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনী কোথায় কতটা বিন্যস্ত হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…