খবর লাইভ : লাদাখ সংঘর্ষের প্রায় এক বছরের মাথায় অবশেষে প্যাংগং হ্রদের দু’ধার থেকেই সেনা সরানোর কাজ শেষ হল। ভারত এবং চিন–দুপক্ষই সেনা সম্পূর্ণ সরানোর কাজ শেষ করেছে। শুক্রবার কেন্দ্রের তরফে এমনটাই দাবি করা হল। তবে এখানেই শেষ নয়, দেপসাং, হট স্প্রিং এবং গোগরা অঞ্চলেও সেনা সরানোর তত্পরতা শুরু করতে চলেছে দুই দেশ।
জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে ভারত-চিন, দু’পক্ষের তরফেই প্যাংগং হ্রদের থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ওই অঞ্চলে মোতায়েন সেনা জওয়ান, ট্যাঙ্ক-সহ অন্য সামরিক অস্ত্রশস্ত্রও দুপক্ষ সরিয়ে নিয়েছে। এবার লাদাখের দেপসাং, হট স্প্রিং এবং গোগরা অঞ্চলেও সেনা সরানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত ও চিন। আগামিকাল অর্থাত্ শনিবার ভারত এবং চিনের সামরিক বাহিনীর শীর্ষকর্তারা একটি বৈঠকে বসবেন। সেই বৈঠকেই দেপসাং, হট স্প্রিং এবং গোগরা অঞ্চলেও সেনা সরানোর বিষয়ে আলোচনা শুরু হবে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএএসি) বরাবর এলাকায় ভারত-চিন সেনা সংঘর্ষের পর ওই অঞ্চলের স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য দু’দেশের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে মোট নয় দফা বৈঠক হয়েছ। আগামিকাল দশম দফার বৈঠক হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…