Categories: National

সেঞ্চুরি হাঁকাল পেট্রোলের দাম

খবর লাইভ : সেঞ্চুরি হাঁকাল পেট্রোলের দাম। ডিজেলও ছুটে চলেছে একই পথে। ফলে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে।
বৃহস্পতিবার বাজার খুলতেই রাজস্থানে ১০০ টাকা ছাড়াল লিটার পিছু পেট্রোলের দাম। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের লিটার পিছু দাম ৯৬ টাকা। দিল্লিতে ৯০ ছুঁয়েছে। আর কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম পৌঁছল ৯০.৭৮ টাকায়।
পেট্রোলের সঙ্গে সমান্তরালে বেড়েছে ডিজেলের দামও। এদিন মুম্বইয়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ৮৬.৯৮ টাকা। দিল্লিতে ৭৯.৯৫ টাকা। আর কলকাতায় দাম ছুঁল ৮৩.৫৪ টাকা।
প্রসঙ্গত, ভারতেই পেট্রোল ডিজেলের দাম মাত্রাতিরিক্ত। কারণ, প্রতিবেশি দেশ পাকিস্তানে পেট্রোলের দাম যাচ্ছে ভারতীয় মুদ্রা অনুযায়ী ৫১.১৪ টাকা লিটার পিছু। চিনে প্রতি লিটার পেট্রোলের দাম ৭৪.৭৪ টাকা। প্রতিদিন জ্বালানি মহার্ঘ হওয়া সত্ত্বেও সরকার জ্বালানির রেকর্ড দাম কমানোর জন্য আবগারি শুল্ক হ্রাস করার বিষয়ে এখনই কোনও বিবেচনা করছে না বলে গত সপ্তাহেই সংসদে জানান তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আবার বুধবার তামিলনাড়ুতে গ্যাস প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে জ্বালানির ক্রমাগত দান বৃদ্ধির জন্য পূর্বতন সরকারকেই দায়ী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে,পূর্বতন সরকারগুলি দেশের শক্তিক্ষেত্রে আমদানি কম করার দিকে নজর দিলে এই অবস্থা হত না।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago