Categories: District

রানাঘাটের বিজেপি সাংসদের গাড়িতে ট্রাকের ধাক্কা, অভিযোগের কাঠগড়ায় তৃণমূল

খবর লাইভ : একই রাতে, একই জেলায় আক্রান্ত দুই বিজেপি নেতা! মিনাখাঁয় দুষ্কৃতী হামলার শিকার হয়েছেন বিজেপি নেতা বাবু মাস্টার। আবার বারাসতে দুর্ঘটনার কবলে পড়ে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি। পিছন থেকে দ্রুতগতিতে আসা ট্রাকের ধাক্কায় আর সেই রাতেই দুর্ঘটনার মুখে পড়লেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। উত্তর চব্বিশ পরগনার বারাসতে দুর্ঘটনার কবলে পড়ে সাংসদের গাড়ি। যদিও শে।পর্যন্ত বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার।
জানা গিয়েছে, শনিবার রাতেই দিল্লি থেকে রাজ্যে ফেরেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বিমানবন্দর থেকে নিজের সংসদ এলাকায় যাওয়ার সময় বারাসতের হেলাবটতলায় তাঁর গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়েছিল। সেই সময় আচমকা পিছন দিক থেকে আসা একটি ট্রাক সাংসদের গাড়িতে ধাক্কা মারে। যদিও গাড়ির চালক ও দেহরক্ষীর তৎপরতায় প্রাণে বেঁচে যান বিজেপি সাংসদ। তাঁর কোনও চোট লাগেনি। পুলিশ তড়িঘড়ি ওই ট্রাকটির চালককে আটকও করে। তবে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সাংসদের গাড়িতে ধাক্কা মেরেছিল নাকি এই দুর্ঘটনা পূর্বপরিকল্পিত তা এখনও স্পষ্ট নয়। ট্রাক চালকের থেকে গাড়ির কাজগপত্র ও লাইসেন্স পায়নি পুলিশ।
এই দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকার আশঙ্কা করেছেন সাংসদ জগন্নাথ সরকার। তাঁর দাবি, এর পেছনে তৃণমূলের হাত রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলে বারাসত থানায় অভিযোগও জানিয়েছেন বিজেপি সাংসদ।
উল্লেখ্য, শনিবার রাতেই মিনাখাঁয় আক্রান্ত হয়েছেন বিজেপি নেতা বাবু মাস্টার। তাঁর গাড়ির ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। তিনিও গুরুতর আহত হন। বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন বাবু মাস্টার। তাঁর ওপর হামলার ঘটনায় তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago