খবর লাইভ : রাজ্যসভার সাংসদ পদে আচমকাই ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। ভোটের মুখে প্রবীণ নেতার এহেন পদক্ষেপে তৃণমূল যে আরও কিছুটা বিপাকে পড়ল তা বলা বাহুল্য।
দীনেশ ত্রিবেদী কেবল সাংসদ পদে ইস্তফা দিয়ে চুপ থাকেননি। ইস্তফা দেওয়ার পর তৃণমূল সাংসদ বলেন, ‘দলে এখন দমবন্ধ হয়ে আসছে। আমি আমার মনের কথা শুনেছি। আর চুপ করে থাকতে পারছি না।’ একইসঙ্গে তিনি বলেন, ‘সবাইকে কখনও কখনও অন্তরাত্মার ডাক শুনতে হয়। আমার জীবনেও এখন তেমন মুহূর্ত এসেছে। যেভাবে বাংলায় হিংসা চলছে, আমার খারাপ লাগছে। আমি এসব আর দেখতে পারছি না। কিছুই করতে পারিনা বলে দমবন্ধ লাগে। তাই আজ এখান থেকে ইস্তফা দিচ্ছি।’ দীনেশ ত্রিবেদীর ইস্তফা প্রসঙ্গে দলের আরেক সাংসদ সৌগত রায় বলেন, ‘আগে তিনি অভিযোগের কথা জানাননি। ওনার সিদ্ধান্তে আমি দুঃখিত। আলোচনা করে সিদ্ধান্ত জানাবে দল। ভোটের মুখে এটা করা ঠিক হল না।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…