খবর লাইভ : ভারতের জমি চিনকে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এদিন রাহুল বলেন, ‘এতদিন ফিঙ্গার ৪-এ ভারত থাকত। কিন্তু রাজনাথ সিং বলেছেন, এবার ভারতীয় সেনা সরে এসে ফিঙ্গার ৩-এ ঘাঁটি তৈরি করবে। কেন চিনকে এভাবে ভারতীয় ভূখণ্ড ছেড়ে দিচ্ছে মোদি সরকার?’ এদিন কংগ্রেসের তরফে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে নিশানা করে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়। রাহুলের প্রশ্ন, ‘সীমান্তে ২০২০ সালের এপ্রিলের আগের স্থিতাবস্থা ফিরবে কিনা তা স্পষ্ট করেননি রাজনাথ সিং। কেন কেন্দ্রীয় সরকার লাদাখ সীমান্তে আংশিক সেনা প্রত্যাহারের দাবি মেনে নিচ্ছেন? কেন তাঁরা চিনের সামনে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি করছেন না?’ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে এরকমই ৮টি প্রশ্নের তালিকা এদিন কংগ্রেসের তরফে তুলে ধরা হয়। কংগ্রেস মনে করছে, শান্তিপূর্ণ সহবস্থানের নামে ভারতের জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে কেন্দ্র।
সেনা সূত্রে খবর, প্যাংগং হ্রদের সীমান্ত থেকে সেনা সরানোয় ঐক্যমত্যে পৌঁছনোর পর এবার ভারত চাইছে দেপসাং এলাকা নিয়ে কথা বলতে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…