খবর লাইভ : রাজ্যে স্কুল খোলার দিনই অনলাইন ক্লাস ও পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। রুবি পার্কের কাছে ডিপিএস স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। অভিভাবকদের দাবি, করোনার জেরে অনলাইন ক্লাস জারি রাখার দাবি জানিয়ে একাধিক পড়ুয়া স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। শান্তিপূর্ণভাবে তাঁরা স্কুল কর্তৃপক্ষের কাছে বক্তব্য রাখতে চেয়েছিলেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়।
এদিন ১১ মাস পর সরকারি, বেসরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত অধিকাংশ স্কুল খুলে গেল। আজ থেকে ক্লাসে ফিরছে নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৪০ লাখ পড়ুয়া। স্বাস্থ্যবিধি মেনে পড়ুয়াদের স্কুলে আসার কথা বলা হয়েছে। সেই সঙ্গে মুখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার কথাও বলা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, সব স্কুলে কী করোনা বিধি মানার পরিকাঠামো আছে? ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুলে আবার মুচেলেকা নেওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। সেখানে বলা হয়েছে, পড়ুয়াদের করোনা হলে বা করোনার উপসর্গ দেখা দিলে তার দায়বদ্ধতা স্কুলের নয়। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…