Categories: State

নৈহাটি বিস্ফোরণ: রাজ্য প্রশাসনের তিন অফিসারের বিরুদ্ধে শাস্তির সুপারিশ এনআইএ-র

খবর লাইভ : এক বছর আগে ঘটা নৈহাটি বিস্ফোরণের ঘটনায় এবার শাস্তির মুখে রাজ্য প্রশাসনের তিন অফিসার। চৈতালী চক্রবর্তী, মনোজ ভার্মা ও প্রণব নস্কর নামে রাজ্য প্রশাসনের তিন অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এনআইএ।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, রাজ্য প্রশাসনের তিন অফিসার–চৈতালী চক্রবর্তী, মনোজ ভার্মা ও জেলা শিল্প অধিকর্তা প্রণব নস্করের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ উঠেছে। এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে এনআইএ-র ডিজি ওয়াইসি মোদি ইতিমধ্যে রাজ্যের মুখ্যসচিব ও ডিজি-কে সুপারিশ পত্র পাঠিয়েছেন। ওই চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, বেআইনি কারখানাগুলো যাঁরা চালায় তাঁদের সঙ্গে যোগসূত্র রয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশের। ভোটের মুখে এনআইএ-র এই অভিযোগ যে রাজ্য প্রশাসনের এক কাছে বড় ধাক্কা তা বলা বাহুল্য। এবার রাজ্য কী ব্যবস্থা নেবে এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, গত বছরের ৩ জানুয়ারি তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছিল নৈহাটি। বিস্ফোরণের তীব্রতার কম্পন পৌঁছে গিয়েছিল গঙ্গার ওপাড়ে হুগলির চুঁচূড়াতেও। সেখানে বাড়ির কাচ ভেঙে গিয়েছিল। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কয়েকটি বাড়িও। বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যুও হয়। গঙ্গার পাড়ে পুলিশ বাজি নিষ্ক্রিয় করীর জেরেই ওই বিস্ফোরণ হয়েছে বলে সে সময় দাবি করেন স্থানীয় বাসিন্দাদের একাংশের। জনবসতি এলাকায় কীভাবে বাজি নিষ্ক্রিয় করা হল, এ নিয়ে চরম ক্ষোভপ্রকাশ করেন স্থানীয়রা।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago