খবর লাইভ : দীনেশ ত্রিবেদীর ইস্তফা দেওয়ার দিনই দিল্লি গেলেন শুভেন্দু অধিকারীর পরিবারের আরেক সদস্য তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর দিব্যেন্দুরও দল বদলের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। তবে তমলুকের সাংসদের অবশ্য দাবি, তিনি তৃণমূলেই আছেন। দিল্লি যাওয়ার কথা নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন দিব্যেন্দু। তাঁর অবশ্য দাবি, লোকসভায় আগামিকাল একটি স্ট্যান্ডিং কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে অংশ নিতে যাচ্ছেন তিনি। লোকসভার অধ্যক্ষের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দুর আরেক ভাই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। কয়েকদিন আগে জানা গিয়েছিল, দিল্লিতে গিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করবেন দিব্যেন্দু। ১০ ফেব্রুয়ারি সাক্ষাৎ করার কথা ছিল। তবে এবার দিব্যেন্দুর দিল্লি যাত্রায় রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে উঠেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…