খবর লাইভ : ১০টি বাম-যুব সংগঠনের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ধর্মতলা চত্বর। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ছোঁড়া হয়। মিছিলকে ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। সেই সঙ্গে লাঠিচার্জও করা হয়। আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। অন্যদিকে, ইটের ঘায়ে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মীও।
এদিন হাওড়া ও শিয়ালদহ থেকে দুটি মিছিল আসে কলেজ স্ট্রিটে। সেখান থেকে দুপুর ১টার সময় মিছিলগুলি একত্রিত হয়ে নবান্ন অভিযানের দিকে রওনা দেয়। যদিও মিছিল আটকাতে পুলিশও প্রস্তুত ছিল। ধর্মতলার কাছে ডোরিনা ক্রসিংয়ে ব্যারিকেড বসানো হয়েছিল। বামেদের মিছিল ডোরিনা ক্রসিংয়ের কাছে যেতেই আটকে দেয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বিবাদ চরমে ওঠে। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগোতে গেলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাস, জল কামানে প্রতিহত করার চেষ্টা করে মিছিলকে। অভিযোগ, আন্দোলনকারীদের তরফ থেকেও পাল্টা ইট ছোঁড়া হয়। এর জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। দুই পুলিশ কর্মীকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। ডান হাত ফেটে যায় ডিসি এসএসডি রশিদমুনি খানের। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স না থাকার অভিযোগ ওঠে। কোনও মহিলা পুলিশকর্মীও ছিল না বলে অভিযোগ। দেখা যায়, আহতদের ভ্যানে কিংবা মোটর বাইকে হাসপাতালে নিয়ে যেতে। এছাড়া দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারীও আহত হন। তাঁদেরও এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ আন্দোলনকারীর অবস্থা আশঙ্কাজনক বলে খবর হাসপাতাল সূত্রে। লাঠির ঘায়ে আহত হয়েছেন পথচারীরাও।
উল্লেখ্য, মঙ্গলবার বামপন্থী মহিলা সংগঠনগুলির ডাকা আইন অমান্য কর্মসূচির জেরে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা চত্বর। পুলিশের সঙ্গে রীতিমত বিক্ষোভকারী মহিলাদের ধ্বস্তাধস্তি হয়। সেই ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে ধিক্কার কর্মসূচি পালন করে বামেরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…