Categories: State

খুব শীঘ্রই তৃণমূলকে লাল কার্ড দেখাবে বাংলা : মোদি

খবর লাইভ : নির্বাচনের আগে হলদিয়ায় ঝটিকা সফরে এসে তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ তো ফুটবল ভালোবাসেন। তৃণমূল অনেক ফাউল করেছে। খুব শীঘ্রই বাংলা তৃণমূলকে লাল কার্ড দেখাবে।’ একইসঙ্গে তিনি জানিয়ে দেন, ‘পরিবর্তন আদতে কী হয়, তা দেখাবে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন হবে। দেশের বিভিন্ন প্রান্তে সপ্তম বেতন কমিশন লাগু হয়েছে। এখানে এখনও সপ্তম বেতন কমিশন লাগু হয়নি। এমনকি আমায় তো বলেছে, এখানকার কর্মচারীরা সময়মত বেতন পান না।’ এদিন কৃষকদের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কৃষকদের নামে কে রাজনীতির রুটি সেঁকছেন আর কে কৃষকদের যাবতীয় সমস্যা দূর করার চেষ্টা করছেন, তা গত ছয় বছর ধরে দেখে আসছে দেশ। এই নির্বাচনে যে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে তা বাংলার মানুষ ঠিক করে ফেলেছেন। আমি বলে যাচ্ছি, বিজেপি ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার বৈঠকে কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেবে। এতদিন যে টাকা পাননি কৃষকরা, তাও দেওয়া হবে।’ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের কৃষকরা লাখ লাখ টাকা পাননি। দেশের ১০ কোটি ছোটো কৃষক সেই টাকা পেয়েছেন। তাতে পশ্চিমবঙ্গের লাখ লাখ কৃষক টাকা পেতে পারতেন। কিন্তু তা হয়নি।’
বাংলা কেন পিছিয়ে পড়েছে, সেই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি জানান, ‘আগে বাংলায় যেমন উন্নয়ন হত, গত দশকে তা পিছিয়ে পড়েছে। গত ১০ বছরে শিল্পের কী অবস্থা হয়েছে? পশ্চিমবঙ্গের এরকম অবস্থা সবথেকে করুণ, কারণ এখানকার রাজনীতি।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago