Categories: National

উত্তরাখণ্ডের ঘটনায় উদ্বিগ্ন মোদি-শাহ, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা মমতার

খবর লাইভ : উত্তরাখণ্ডে বিপর্যয়ের ঘটনায় উদ্বিগ্ন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘যোশীমঠের কাছে হিমবাহ ভেঙে পড়ে ধ্বংসের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। মানুষজনের সুরক্ষা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি। আমি নিশ্চিত, উদ্ধারকাজ ও ত্রাণকাজ ভালোভাবেই চলছে।’
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তরাখণ্ডের এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির ওপর নজর রাখছি। সমগ্র ভারত উত্তরাখণ্ডের সঙ্গে রয়েছে। সবার সুরক্ষার জন্য প্রার্থনা করছি আমরা। উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে অবিচ্ছিন্নভাবে কথা বলা হচ্ছে। এনডিআরএফ মোতায়েন, উদ্ধারকাজ ও ত্রাণ কার্যক্রমের বিষয়ে সমস্ত খবরাখবর নিচ্ছি।’ একইভাবে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইটে উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়ে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আইটিবিপি ও এনডিআরএফের ডিজিদের সঙ্গে আমি কথা বলেছি। সংশ্লিষ্ট সকল আধিকারিকরা যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধারকাজ করছেন। এনডিআরএফের দলগুলি উদ্ধারকাজ শুরু করেছে। উত্তরাখণ্ডের দেবভূমিকে সব রকম সাহায্য প্রদান করা হবে।’
অন্যদিকে, উত্তরাখণ্ডের বিপর্যয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন, ‘উত্তরাখণ্ডে বিপর্যয় ও মৃত্যুর ঘটনায় আমি শোকাহত। মৃত ব্যক্তিদের পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানাই। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
উল্লেখ্য, হিমবাহে ফাটল ধরে তুষারধসের ফলে ঋষিগঙ্গা নদীর ওপর বিদ্যুৎ প্রকল্পে ব্যাপক ক্ষতি হয়। নির্মীয়মাণ ওই প্রকল্পে কাজ করছিলেন ১৫০ জন শ্রমিক। এঁরা প্রত্যেকেই নিখোঁজ বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত দুজনের দেহ উদ্ধার হয়েছে। তবে এই ধ্বংসযজ্ঞে কতটা ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago