খবর লাইভ : প্রথম ও দ্বিতীয় দফায় কোভিড যোদ্ধাদের টিকাকরণ শুরু হয়েছে। মার্চ থেকে করোনা টিকাকরণের তৃতীয় দফা শুরু হবে। আর এবার দেশের ৫০ বছরের বেশনি বয়সি মানুষদের টিকাকরণ করা হবে। এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২১-২২ -এর বাজেটে করোনা টিকাকরণ কর্মসূচির জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। প্রয়োজনে বাজেট বাড়ানো হতে পারে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে। মার্চ মাসে সারা দেশে প্রায় ২৭ কোটি মানুষকে টিকা দেওয়া হতে পারে। যার মধ্যে অগ্রাধিকার পাবেন ৫০ বছরের বেশি বয়সিরা। মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশের পঞ্চাশোর্ধ ব্যক্তিদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া এক বা একাধিক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও টিকাকরণ হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি থেকে সারা দেশে করোনা টিকাকরণ শুরু হয়েছে। টিকা নেওয়ার পর সারা দেশে মোট ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও সরকারের তরফে জানানো হয়েছে, তাঁদের মৃত্যুর সঙ্গে করোনা টিকার সম্পর্ক নেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…