খবর লাইভ : আজ, শনিবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক কাঁথিতে সভা করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে দাঁড়িয়ে অভিষেক কী বার্তা দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
এর আগে ডায়মন্ডহারবারে নিজের খাসতালুকে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ করেছিলেন অভিষেক। এরপর যখনই তিনি সভা করেছেন, তখনই সারদাকর্তা সুদীপ্ত সেনের আদালতকে লেখা চিঠি তুলে ধরে শুভেন্দুকে আক্রমণ করেছেন। গতকাল শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেছেন অভিষেক। অন্যদিকে, শুভেন্দুও কিন্তু কম যায়নি। তিনি বিভিন্ন জনসভায় অভিষেককে ‘তোলাবাজ ভাইপো’ বলে আক্রমণ করেছেন। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই দুই পক্ষের মধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই পরিস্থিতিতে অভিষেকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, কাঁথির মাঠে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। প্রায় পাঁচ বছর চণ্ডীপুরে সভা করতে যাচ্ছেন অভিষেক। পাঁচ বছর আগে এই চণ্ডীপুরে সভা করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তৃণমূল সাংসদের। মঞ্চে উঠে তাঁকে চড় মারার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এরপর অবশ্য ২০১৬ সালে এই জেলায় পাশকুঁড়ায় সভা করতে এসেছিলেন তৃণমূল যুব সভাপতি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…