Categories: State

কল্পতরু বাজেট মমতার! জুনের পরেও চালু থাকবে রেশন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : জুনের পরেও চালু থাকবে বিনামূল্যে রেশন ব্যবস্থা। শুক্রবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করার সময়ে এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বিনামূল্যে রেশন ব্যবস্থা ধারাবাহিকভাবে চলবে। ২০২১ সালের জুনের পরেও চালু থাকবে বিনামূল্যে রেশন ব্যবস্থা।’
এদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘স্বাস্থ্যসাথী কার্ড প্রতি ৩ বছর অন্তর নবীকরণ করা হবে। স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে দেড় হাজার কোটি টাকা।’ এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি এখনকার জন্যই শুধু নয়, বছরে দুবার করে এই কর্মসূচি পালিত হবে।’ পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি উড়ালপুল নির্মাণের কথাও ঘোষণা করেন। তিনি বলেন, ‘পাইকপাড়া থেকে শিয়ালদহ পর্যন্ত উড়ালপুল হবে। ই এম বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল হবে। আমির আলি রোড থেকে গুরুসদয় দত্ত রোড পর্যন্ত উড়ালপুল হবে। রুবি থেকে কালিকাপুর পর্যন্ত উড়ালপুল নির্মাণ হবে।’
এদিন বাজেট পেশের শুরুতেই বিধানসভায় ব্যাপক হই-হট্টোগোল শুরু হয়। ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করলে মুখ্যমন্ত্রী ভোট অন অ্যাকাউন্ট পেশ বন্ধ রাখেন। পরে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, ‘আমি নিজে পাঁচটা রেল বাজেট পেশ করেছি। সাধারণ বাজেট দেখেছি। বাজেটের সময়ে কেউ কোনও কথা বলে না। বিজেপির এই সদস্যরা কিছু পারে না, জানে না। ৪-৫ জন মিলেই এই অবস্থা।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago