খবর লাইভ : একদিকে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করছেন, তখনই অন্যদিকে, পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল সুবোধ মল্লিক স্কোয়ারে। পুলিশের সঙ্গে আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। যদিও অতিরিক্ত পুলিশ বাহিনীর চাপে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আর এগোতে পারেননি আন্দোলনকারীরা। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। যদিও অভিযোগে অস্বীকার করেছে পুলিশ।
জানা গিয়েছে, নিজেদের একাধিক দাবি-দাওয়া নিয়ে শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়ারে অবস্থান-বিক্ষোভে বসেন পার্শ্বশিক্ষক-শিক্ষিকারা। পুলিশ তাঁদের সরাতে গেলেই ধুন্ধুমার বাঁধে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পরিস্থিতি চরমে পৌঁছয়। তুমুল ধ্বস্তাধস্তি শুরু হয় দুই পক্ষের মধ্যে।
আন্দোলনকারীদের দাবি, এদিন শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযান কর্মসূচি ছিল তাঁদের। মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নের দাবি জানিয়ে ডেপুটেশন জমা দিতে চান তাঁরা। সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে রানি রাসমনি রোডের দিকে এগোনোর অনুমতিও ছিল। কিন্তু পুলিশ তাঁদের এগোতে বাধা দেয়। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ধৈর্য হারিয়ে এগোনোর চেষ্টা করতেই পুলিশ লাঠিচার্জের শুরু করে বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। পুলিশের লাঠির আঘাতে জখম হয়েছেন বেশ কয়েজন। শুধু তাই নয়, বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটকও করেছে পুলিশ।
যদিও লাঠিচার্জের অভিযোগে অস্বীকার করেছে পুলিশ। তাদের পাল্টা দাবি, বিধানসভা চলার কারণে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই কারণেই আন্দোলনকারীদের এগোতে দেওয়া সম্ভব নয়। এদিকে ঘটনার প্রতিবাদে ফের অবস্থানে বসে গিয়েছেন বিক্ষোভকারীরা। জলকামান, ব্যারিকেড নিয়ে এলাকায় পৌঁছে গিয়েছে কমব্যাট ফোর্সও। সবমিলিয়ে, রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্য কলকাতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…