Categories: National

গাজিপুরে কৃষকদের ধরনা মঞ্চে যেতে বাধা তৃণমূল সাংসদ সৌগত রায় সহ বিরোধী নেতৃত্বকে

খবর লাইভ : গাজিপুরে কৃষকদের ধরনা মঞ্চে তৃণমূল সহ বিরোধীদের যেতে বাধা দিল পুলিশ। মূল ধরনা মঞ্চ থেকে দেড় কিলোমিটার আগেই আটকে দেওয়া হয় তৃণমূল সাংসদ সৌগত রায় সহ বিরোধী নেতৃত্বকে। এমনকি আটকে দেওয়া হয় সংবাদমাধ্যমকেও।
জানা গিয়েছে, এদিন সমস্ত বিরোধী দলগুলি গাজিপুরে কৃষকদের ধরনা মঞ্চে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু গাজিপুরে প্রবেশের প্রথম থেকেই বিরোধীদের বাধা দেয় পুলিশ। প্রথম ব্যারিকেড জোর করে পেরোলেও দ্বিতীয় ব্যারিকেড আর পেরোতে পারেননি বিরোধীরা। মাঝপথেই তাঁদের আটকে দিয়ে জোর করে বাসে তুলে ফেরত পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ ও আধাসেনা।

এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘সংসদের অভ্যন্তরে কৃষকদের দুরবস্থা নিয়ে আলোচনা করতে দিচ্ছে না। আজ আমাদের দেখাও করতে দিল না। আমরা স্পিকারকে জানাব এখানে কী ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। সরকার অসভ্য আচরণ করছে। এখানে ব্যারিকেড দিয়ে, কাঁটাতার দিয়ে, পেরেক পুঁতে আটকানো হচ্ছে। কোনও সভ্য দেশে এসব হয় না।’ যদিও পুলিশের দাবি, ধরনা মঞ্চে যাওয়ার জন্য কোনও আগাম অনুমতি নেওয়া হয়নি। এপ্রসঙ্গে বিরোধীদের পাল্টা অভিযোগ, সেখানে যে কোনও রাজনৈতিক দলের নেতারা যেতে পারবেন না, এমন কোনও নির্দেশিকা প্রশাসনের তরফে ইস্যু করা হয়নি। তাই তাঁরা কোনও আগাম অনুমতির আবেদন জানাননি। এদিন প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের সৌগত রায়, এনসিপির সুপ্রিয়া সুলে, ডিএমকে-র কানিমোজি, আরএসপির এন কে প্রেমচন্দন সহ অন্যান্য নেতারা। দলে ছিলেন এনডিএ সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিরোমণি আকালি দলের হরসিমরত কউরও।
প্রসঙ্গত, বুধবার শিবসেনার সঞ্জয় রাউত ধরনা মঞ্চে গিয়ে গিয়ে কৃষকদের সমর্থন জানান। তার আগে ২৮ জানুয়ারি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও যান ধরনা মঞ্চে। তাহলে আজ কেন বিরোধী নেতৃত্বের প্রতিনিধি দলকে যেতে বাধা দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago