খবর লাইভ : প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘণ্টার মধ্যে তার পাল্টা জবাব দিলেন সদ্য বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়।
বুধবার আলিপুরদুয়ারের সভায় রাজীবের নাম না করে তৃণমূল নেত্রী বলেন, ‘আমাদের সঙ্গে ছেলেটা ছিল। সে এখন আর আমাদের সঙ্গে নেই। আমার কাছে অভিযোগ এসেছে, বন সহায়ক পদ নিয়ে কারচুপি হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।’ মুখ্যমন্ত্রী এই অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যে মুখ খোলেন রাজীব। তিনি বলেন, ‘কোথা থেকে সুপারিশ হয়েছে দেখাতে পারি। সব চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে। তদন্ত হোক। আমি মুখ খুললে বটগাছ নড়ে যাবে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘সব রেকর্ড করে রেখেছি। প্যানডোরা বক্স মুখ্যমন্ত্রী খুলেছেন। এখন এটুকু থাক। প্রয়োজনে আবার বলব।’
উল্লেখ্য, দলবদলের আগে একাধিকবার তৃণমূলের বিভিন্ন কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজীব। তখন তাঁর সঙ্গে বৈঠক করে মানভঞ্জনের চেষ্টাও করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত বিজেপি শিবিরেই নাম লিখিয়েছেন রাজীব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…