Categories: State

দলবদল নিয়ে ট্যুইটারে নিজের অবস্থান স্পষ্ট করলেন দেব, কী জানালেন তিনি?

খবর লাইভ : দলবদল নয়, সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে না যাওয়ার কথা ট্যুইট করে এমনটাই জানালেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। বিজেপি নেতা সৌমিত্র খাঁ’কে টুইটারে (Twitter) একথা জানিয়ে দিলেন Dev)। পাশাপাশি প্রাক্তন রাজনৈতিক সহকর্মী সৌমিত্র খাঁ এবং তাঁর বর্তমান পার্টিকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, বুধবার একটি সংবাদমাধ্যমের খবর দেবকে ট্যুইটারে ট্যাগ করে বিজেপি নেতা সৌমিত্র খাঁ লেখেন, ‘হলদিয়ায় মোদির সাথে একই মঞ্চে থাকবেন দেব আর শিশির অধিকারী!’ এর জবাব দিয়ে সৌমিত্রকে উদ্দেশ্য করে দেবের পাল্টা ট্যুইট, ‘প্রিয় সৌমিত্র, আমি এখনও তোমার কাজের ক্ষমতা ও সাফল্য নিয়ে গর্বিত। কিন্তু এই অনুষ্ঠানে আমি যোগ দিতে পারছি না, আর তাঁর জন্য আমি সত্যিই ক্ষমাপ্রার্থী। তবে এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে আমি অভিভূত। আমার রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তুমি সবসময় আমার ভালবাসা ও সম্মানের পাত্র থাকবে। যখন আমরা একই দলের সদস্য ছিলাম, সেই সময় একসঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার মনে সবসময় থেকে যাবে। এই অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা তো রইলই, তোমার ও তোমার দলের জন্যও আমার শুভেচ্ছা রইল। ভাল থেকো।’
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি সরকারি কর্মসূচিতে যোগ দিতে হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাবা তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী, ভাই দিব্যেন্দু অধিকারী এবং ঘাটালের তৃণমূল সাংসদ হিসেবে দেবকে। এই আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। দেব কি এই অনুষ্ঠানে যোগ দেবেন? তিনিও কী দলবদলের কথা ভাবছেন? এমন প্রশ্নও উঠেছিল বিভিন্ন মহলে। অবশেষে সেই সব প্রশ্নের জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দেব।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago