খবর লাইভ : পঞ্জাবী অভিনেতা ও গায়ক দীপ সিধুর খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এমনই ঘোষণা করেছে দিল্লি পুলিশ।
পুলিশের অভিযোগ, সাধারণতন্ত্র দিবসে লালকেল্লার মাথায় নিশান সাহিব তুলতে প্ররোচনা দিয়েছিলেন দীপ সিধু। তাঁর প্ররোচনাতেই সেদিন নিশান সাহিব তুলেছিলেন যুগরাজ সিং। তাই দীপ সিধু, যুগরাজ সহ তিনজনকে ধরতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল দিল্লি পুলিশ। যদিও ঘটনার পর দীপ সিধু বারবার ফেসবুক লাইভে অভিযোগ অস্বীকার করেছেন। তবে ধরা দিচ্ছেন না। কৃষকদের অভিযোগ, দীপ সিধুর সঙ্গে বিজেপির যোগ রয়েছে। ইতিমধ্যে দিল্লির বিভিন্ন জায়গায় দীপ সিধু, যোগরাজ সহ তিনজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সাধারণতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডে অভিযুক্ত দীপ সিধু ও তাঁর তিন সঙ্গী ছাড়াও আরও চারজনকে ধরতে তৎপর দিল্লি পুলিশ। তাঁরা হলেন জজবীর সিং, বুটা সিং, সুখদেব সিং, ইকবাল সিং। এঁদের ধরে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেবে বলেও ঘোষণা করেছে দিল্লি পুলিশ। এছাড়া এখন পর্যন্ত লালকেল্লা কাণ্ডে ৪৪টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যে ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…