খবর লাইভ : প্রবাদ আছে মাঘের শীত বাঘের গায়েও লাগে। এবার সেই প্রবাদ যেন প্রতি মুহূর্তে টের পাচ্ছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। পরিস্থিতি এমনই যে রাজ্যের ১৬টি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মাঘে শীতের কামড় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজ্যবাসী। রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন শীতের আমেজ একই রকম বজায় থাকবে বলে জানা গিয়েছে। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গে তাপমাত্রা বুধবার থেকেই বাড়তে শুরু করবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী কয়েকদিনে উত্তর- পশ্চিম ভারতে তুষারপাত হতে পারে। সেই পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হওয়ার সঙ্গে সংঘাতের ফলে সপ্তাহের শেষে সিকিম ও দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে। এদিকে দুই দিনাজপুর, আলিপুরদুয়ার ও মালদহে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…