খবর লাইভ : ভোটের মুখে রাজ্য নির্বাচন কমিশনের তিন আধিকারিককে বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, কমিশনের তিন ডেপুটি সিইও শৈবাল বর্মন, অনামিকা চট্টোপাধ্যায় ও অমিতজ্যোতি ভট্টাচার্যকে বদলি করা হচ্ছে। তিন অফিসারের বদলে রাজ্য সরকার ইতিমধ্যে ৯ জনের নাম দিল্লির নির্বাচন কমিশন দফতরে পাঠিয়েছে। সেখান থেকেই তিন জনকে বেছে নেওয়া হবে। জানা গিয়েছে, ডেপুটি সিইও শৈবাল বর্মন নির্বাচনী আচরণবিধি দেখভাল করতেন। অনামিকা চট্টোপাধ্যায় ইভিএম ও ভোট কর্মীদের প্রশিক্ষণের দিকটি দেখভাল করতেন। এছাড়া অমিতজ্যোতি ভোটের প্রচার ও মিডিয়া সংক্রান্ত বিষয়টি দেখভাল করতেন। এঁরা তিনজনই দীর্ঘ দিন ধরে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সঙ্গে যুক্ত। উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ফুল বেঞ্চের সামনে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের নেতারা দীর্ঘদিন ধরে কর্মরত কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে সরব হন। এরপরই রাজ্য নির্বাচনী আধিকারিকদের এই বদলি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…