খবর লাইভ : মাঘে নতুন ইনিংস শুরু করেছে শীত। সিকিম-সহ দার্জিলিঙে তুষারপাত শুরু হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম।
জানা গিয়েছে, এদিন সকাল ৮টা ২২ মিনিট নাগাদ গ্যাংটক সহ সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৪.৯। কম্পনের কেন্দ্র ছিল পশ্চিম সিকিম থেকে ১৭০ কিমি দূরে ইউকসুম এলাকার উত্তর-পশ্চিমে। যদিও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই। তবে সিকিম সংলগ্ন এলাকায় নেমেছে ধস। কম্পন প্রবণ এলাকাটি বেশ বিপজ্জনক অবস্থানে রয়েছে এবং আফটারশকের আশঙ্কাও রয়েছে বলে বিশেষজ্ঞদের মত। সিকিমের পাশাপাশি হিমালয়ের অপরপ্রান্ত তাজিকিস্তানেও এদিন মাঝারি কম্পন অনুভূত হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…