Categories: State

বিজেপিতে যোগ দিয়েই শাহের আস্থা অর্জন রাজীবের

খবর লাইভ : বিজেপিতে যোগ দিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের আস্থা অর্জন করে নিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আসন্ন বিধানসভা ভোটের রণকৌশল স্থির করতে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক অভিতাভ চক্রবর্তী ছাড়াও থাকার কথা বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, শুভেন্দু অধিকারীর। এবার সেই বৈঠকে হাজির থাকবেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও।
সম্প্রতি শাহের দুদিনের রাজ্য সফর বাতিল হয়ে যায়। সফর বাতিল হয়ে যাওয়ার পর মঙ্গলবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী কবে রাজ্যে আসবেন, কোথায় সভা বা রোড শো করা যেতে পারে, এই সব নিয়েই আলোচনা হতে পারে। বিজেপিতে যোগ দিয়েই রাজীবের এই ধরনের গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক পাওয়া রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এদিন ডুমুরজলার সভা থেকে তৃণমূলকে এক হাত নেন রাজীব। এদিন তিনি বলেন, “এবারে আর ধমকে চমকে ভোট হবে না। মানুষ ১০০ শতাংশ নিরাপত্তার সঙ্গে ভোট দেবে। আমরাও জানি ভোট কীভাবে করতে হয়। সেইভাবেই ভোট হবে। একুশের নির্বাচনে বাংলায় পদ্মফুল ফুটবে।”
রাজীবের কথায়, “কেন্দ্র শুধুই বঞ্চনা করেছে বলে বলেই বামেরা একের পর এক ভোট বৈতরণী পার করল। তৃনমূলও সেই একই পথে হাঁটল। কেন্দ্রের সঙ্গে শুধু ঝগড়াই করে গেলাম। দল কেন্দ্রের সঙ্গে কখনও সমঝোতার চেষ্টা করেনি। তাই বাংলাকে সর্বদা বঞ্চিত থাকতে হয়েছে। কেন্দ্র-রাজ্য সুসম্পর্ক চাই।” তিনি বলেন, “রাজ্যের আইন শৃঙ্খলা নেই। শাসক দলের সদস্য না হলেই তাঁর বিরুদ্ধে মামলা হচ্ছে। মানুষ বীতশ্রদ্ধ। তাই এ বারে বাংলায় ডবল ইঞ্জিন সরকার চাই। কেন্দ্রের সরকার বাংলায় এলে আখেরে বাংলারই লাভ।”

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago