Categories: State

বাংলায় স্বৈরাচারী, তোলাবাজির সরকার চলছে, তোপ অমিতের

খবর লাইভ : ডুমুরজলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলার তৃণমূল সরকারকে তুলোধোনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে তৃণমূলকে এক হাত নিয়ে অমিত বলেন, “বাংলায় স্বৈরাচারী, তোলাবাজির সরকার চলছে। মমতাকে মানুষ ক্ষমা করবেন না। মা মাটি স্লোগান এখন বন্ধ হয়ে গিয়েছে। ১০ বছরে মা মাটি মানুষের কথা ভুলে গিয়েছে সরকার।” এদিন কিষাণ নিধি যোজনার টাকা নিয়েও কেন্দ্রকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এদিন তিনি বলেন, “কিষাণ নিধি যোজনায় টাকা পাচ্ছিলেন না বাংলার কৃষকরা। এখন তড়িঘড়ি একটা কাগজ পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এখানেও ভাঁওতা দিয়েছেন দিদি। নামের লিস্ট, অ্যাকাউন্ট নম্বর কিছুই পাঠান নি। কী করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে?’ তৃণমূল ছেড়ে একাধিক নেতা কর্মীরা বিজেপিতে যোগ দেওয়ায় কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। তিনি জানান, ‘৩ মাস ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছেন অনেকেই। এরপর তৃণমূলে একা থেকে যাবেন মমতাজি।’ এদিনের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। তিনি এদিন বলেন, “যে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে নিজের স্বার্থে সম্পর্ক রাখে, তারা কোনও উন্নতি করতে পারে না। ১৩৮ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। তাঁদের বলিদান ব্যর্থ হবে না। এক ছাতার তলায় আমাদের জোটবদ্ধ হতে হবে উন্নয়নের স্বার্থে। ৫ কেজি চাল, ১ কিলো করে ডাল দিয়েছেন প্রধানমন্ত্রী। তৃণমূল সরকার তা চুরি করেছে। মোদিজি রেশন কার্ড দিয়েছেন। দিদি রেশন কার্ডের বদলে কুপন দিয়েছেন। যিনি তৃণমূল করেছেন, তাঁকে দিয়েছেন। কেন্দ্র শ্রমিক ট্রেন দিতে চেয়েছে। দিদি চায়নি। গরিব শ্রমিকদের এত অপমান কেন করলেন দিদি? এবার ভোটে তৃণমূল যাচ্ছে। বিজেপি আসছে।”

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago