খবর লাইভ : জাতীয় সঙ্গীত ভুল গেয়েছেন বিজেপি নেতারা। রবিবার এই অভিযোগ তুলে ট্যুইটে তোপ দাগলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে অভিষেক লেখেন, ‘যাঁরা দেশভক্তি ও জাতীয়তাবাদের জ্ঞান দেন, তাঁরা ঠিকভাবে আমার জাতীয় সঙ্গীত গাইতেও পারেন না। এটা সেই দল যারা ভারতের সম্মান ও গর্ব বজায় রাখার দাবি করে। লজ্জাজনক। এই দেশবিরোধী কাজের জন্য কি নরেন্দ্র মোদী, অমিত শাহ ও বিজেপি ক্ষমা চাইবেন?’ ‘জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে বিজেপি’ বলে একটি ট্যাগও যোগ করে দেন অভিষেক। ডুমুরজলার সভামঞ্চে বিজেপি নেতাদের গাওয়া জাতীয় সঙ্গীতের ভিডিও ট্যুইট করেন তৃণমূল সাংসদ। সেই ভিডিওতে দেখা গিয়েছে, জাতীয় সঙ্গীতের শেষের স্তোত্রের শুরুতে ‘জনগণ মঙ্গলদায়ক’ -এর পরিবর্তে ‘জন গন মন অধিনায়ক’ গাইতে শোনা যায়, যা নিয়ে বিতর্কের দানা বেঁধেছে। এর আগে জাতীয় সঙ্গীত বদলের কথা তুলে দেশ জুড়ে বিতর্কের পরিবেশ তৈরি করেছিল বিজেপি। এবার নিজেদের দলীয় সভামঞ্চেই জাতীয় সঙ্গীত ভুল গাওয়ার অভিযোগ উঠল। এমনিতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার অভিযোগ আগেও উঠেছে বিজেপির বিরুদ্ধে। এবার তাঁর অনবদ্য সৃষ্টি জাতীয় সঙ্গীতকেও অবমাননার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…