খবর লাইভ : বৃহস্পতিবার থেকে রাজ্যের সব মাদ্রাসায় জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক করল যোগী আদিত্যনাথ সরকার। রাজ্যের মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার এসএন পাণ্ডে এই মর্মে গত ৯ মে সমস্ত জেলার সংখ্যালঘু আধিকারিকদের একটি নির্দেশ পাঠিয়েছেন।
আরও পড়ুন- শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে রনিল বিক্রমসিঙ্ঘে
গত ২৪ মার্চ এই বিষয়িটি নিয়ে বোর্ডের একটি বৈঠক হয় সেই বৈঠকে মাদ্রাসাগুলিতে প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়। রেজিস্ট্রার বলেন, ‘‘রমজানের ছুটির পর ১২ মে থেকে মাদ্রাসায় নিয়মিত ক্লাস শুরু হবে। ওই দিন থেকে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।’’
নির্দেশে বলা হয়েছে, ক্লাস শুরুর আগে রাজ্যের সমস্ত স্বীকৃত, সাহায্যপ্রাপ্ত এবং অ-সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় শিক্ষক ও ছাত্রদের জাতীয় সঙ্গীত গাইতে হবে।




