Categories: National

গান্ধির মৃত্যুদিনে দিল্লিতে অনশনে কৃষকরা

খবর লাইভ : অহিংস পথেই আন্দোলন চালিয়ে যেতে চান কৃষকরা। এবার সেই বার্তা দিতেই আজ মহাত্মা গান্ধির মৃত্যু দিনে অনশনে বসেছেন দিল্লি সীমানায় আন্দোলনরত কৃষকরা। এদিন সকাল ৯টা থেকে শুরু হয়েছে কৃষকদের অনশন। চলবে বিকেল ৫টা পর্যন্ত। সংযুক্ত কিষাণ মঞ্চের এক নেতার দাবি, কৃষকরা শান্তির পক্ষেই ছিল, আছে ও আগামিদিনেও থাকবে। দেশের সব কৃষককে শান্তিপূর্ণ প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানান কৃষক নেতা। কৃষকরা এখনও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড়। কৃষকদের দাবির স্বপক্ষে সরব হয়ে শনিবার দুপুরে টিকরি থেকে সিঙ্ঘু পর্যন্ত মিছিলে হাঁটবেন ভারতীয় কিষাণ ইউনিয়ন ও কিষাণ মজদুর সমন্বয় কমিটি। কৃষক নেতাদের হুঁশিয়ারি, কেন্দ্র শত চেষ্টা করেও আইন বাতিল না হওয়া পর্যন্ত কৃষকদের প্রতিবাদ আন্দোলন থামাতে পারবে না। প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় পুলিশ ও কৃষকদের মধ্যে খণ্ডযুদ্ধের পর গত শুক্রবার সিঙ্ঘু সীমানায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় মানুষ অভিযোগ জানায়, কৃষকদের রাস্তায় বসে আন্দোলনের ফলে তাঁদের জনজীবন ব্যাহত হচ্ছে। এক পক্ষ অন্য পক্ষকে ইট ছোড়ার অভিযোগ ওঠে। এবার আন্দোলন যাতে আরও হিংসাত্মক না হয়ে ওঠে তাই এবার অনশনে বসে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিলেন কৃষকরা।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago