খবর লাইভ : ‘তোলাবাজ ভাইপো’ বলায় কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মানহানির মামলার হুঁশিয়ারি দিয়ে অভিষেককে পাল্টা আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু। আইনি নোটিশে শুভেন্দুর আইনজীবী লিখেছেন, ‘আপনি অস্তিত্বের সংকটে পড়ে ভিত্তিহীন অভিযোগ করছেন। এই সব মিথ্যা আরোপকে একটা বাড়ন্ত বাচ্চার অপরিণত বুদ্ধি বলে বিবেচনা করতে পারতেন আমার মক্কেল। কিন্তু আপনার বয়স হয়েছে। আপনি লোকসভার সাংসদ তথা জন প্রতিনিধি। একজন সাংসদের দায়িত্বশীল হয়ে কথা বলা উচিত।’ শুভেন্দুর আইনজীবীর মতে, এটা শুধু মানহানিকর তাই-ই নয়, সারদা তদন্তকে প্রভাবিত করা ও ক্রিমিনাল কনটেম্পটের সামিল। উল্লেখ্য, সুদীপ্ত সেন যে চিঠি আদালতে জমা দিয়েছেন, তাতে শুভেন্দুর সুদীপ্ত সেনের কাছ থেকে ৬ কোটি টাকা নেওয়ার কথা উল্লেখ আছে বলে খবর।
সারদার পাশাপাশি নারদ কাণ্ডের প্রসঙ্গ টেনেও অভিষেক বিজেপি নেতাকে আক্রমণ করেছিলেন। এই প্রসঙ্গে শুভেন্দুর আইনজীবী চিঠিতে লেখেন, নারদ মামলা বিচারাধীন। তা নিয়ে এই ধরনের মন্তব্য করা যায় না। সেই সঙ্গে অভিষেককে কটাক্ষ করে লেখা হয়েছে, আপনি বলছেন আপনাকে তোলাবাজ প্রমাণ করতে পারলে ফাঁসিতে ঝুলে যাবেন। প্রথম কথা হল, আত্মহত্যার অধিকার ভারতীয় সংবিধানে নেই। দ্বিতীয়ত, তোলাবাজির জন্য ভারতীয় দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে। প্রমাণিত হলে আইনি ব্যবস্থা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…