State

ফের মুখ্যমন্ত্রীকে ট্যুইটে আক্রমণ রাজ্যপালের

0
(0)

খবর লাইভ : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আসার কয়েক ঘণ্টা আগে ফের মুখ্যমন্ত্রীকে ট্যুইটে আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। সম্প্রতি তৃণমূল ভবনে হিন্দিভাষীদের নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভাষণের অংশ তুলে ধরে ট্যুইটে রাজ্যপাল জগদীপ ধনকড় জানান, ভিডিও দেখে আমি গভীরভাবে উদ্বিগ্ন। রাজনৈতিক নেতা ও অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করছি। বিপজ্জনক পরিস্থিতি। রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে আপস করা হচ্ছে। রাজনৈতিক দায়বদ্ধতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই বিচ্যুতি নির্বাচনের পরিপন্থী। আধিকারিকদের নামে কেন? কেন প্রশাসনকে টেনে আনা হচ্ছে? আঞ্চলিকতা বা অন্যান্য বিষয়গুলি সরকারি পোস্টিং পাওয়ার ক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত নয়। পূর্ববর্তী নির্বাচনে নিম্নমান লক্ষ্য করা গিয়েছে। তা এবার উন্নীত হওয়ার সময় এসেছে। উল্লেখ্য, গতকাল তৃণমূল ভবনে হিন্দিভাষীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিক প্রশাসনিক আধিকারিকদের নাম উল্লেখ করেছিলেন। কেন মুখ্যমন্ত্রী পুলিশের উচ্চ পদে থাকা হিন্দিভাষীদের নাম উল্লেখ করেছেন, এবার তা নিয়েই প্রশ্ন তুললেন রাজ্যপাল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *