Categories: State

সৌরভের বুকে বসল আরও দুটি স্টেন্ট, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

খবর লাইভ : বিখ্যাত চিকিৎসক দেবী শেঠী ও অশ্বিন মেহতার উপস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃৎপিণ্ডের ধমনীতে বসানো হল আরও দুটি স্টেন্ট। হাসপাতাল সূত্রে খবর, স্টেন্ট বসানোর পর সৌরভকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে স্টেন্ট বসানো নিয়ে সৌরভের বাড়ির লোকের অনুমতি নেন চিকিৎসকরা। এদিন হৃদরোগ বিশেষজ্ঞ হাসপাতালে পৌঁছোনোর পর বৈঠক করেন চিকিৎসক সপ্তর্ষি বসু, সরোজ মণ্ডল ও আফতাব খানের সঙ্গে। সব রিপোর্ট খতিয়ে দেখে সৌরভকে ক্যাথল্যাবে নিয়ে যাওয়া হয়। করা হয় অ্যাঞ্জিওগ্রাম ও প্রয়োজনীয় সব পরীক্ষা। স্টেন্ট দুটি বসানোর পর হাসপাতালের তরফে চিকিৎসক সরোজ মণ্ডল জানান, আপাতত সৌরভ ভালো আছেন। অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে কোনও অসুবিধা নেই।
এদিকে এদিন বিকেলে সৌরভকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সৌরভের সঙ্গে সকালে ফোনে কথা বলেছিলেন তিনি। আগে যখন সৌরভ হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনও তাঁকে দেখতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সৌরভকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। জানা গিয়েছে, শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রাজ্য সফরে এসে কোনও এক সময়ে সৌরভকে দেখে যেতে পারেন বলে খবর।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago