Categories: State

কৃষি আইন বিরোধী প্রস্তাব ঘিরে উত্তাল বিধানসভা

খবর লাইভ : কৃষি আইন বিরোধী প্রস্তাব ঘিরে উত্তাল হয়ে উঠল রাজ্য বিধানসভা। প্রস্তাবের বিরোধিতায় ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তৃণমূল ও কংগ্রেস থেকে আসা বিধায়করাও বিক্ষোভে সামিল হন। জয় শ্রী স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করেন তাঁরা।
এদিন কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতা করে বিধানসভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘কৃষকদের পাশে আমরা আছি। আমরা মনে করি, কেন্দ্র যে বিল এনেছে তাতে কৃষকদের স্বার্থহানি হবে।’ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কৃষকরা যে আন্দোলন করছে তা অন্যায়ভাবে দমন করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী সব বিরোধীদেরই কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাঁর কথায়, নীতিগতভাবে বিরোধ থাকতে পারে। কিন্তু এই মুহূর্তে সকলে মিলে কৃষকদের পাশে দাঁড়ানো উচিত। এদিন মুখ্যমন্ত্রী ভাষণ দেওয়ার সময় তাঁর বিরুদ্ধে অশালীন কথা বলার অভিযোগ তোলেন বিজেপি বিধায়করা। তাঁদের মতে, ‘কেন্দ্রীয় সরকারের আইনের এমনভাবে বিরোধিতা করা যায় না। এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী। আমরা এর ধিক্কার জানাচ্ছি।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago