State

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব মমতা

0
(0)

খবর লাইভ : দিল্লিতে কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নয়া কৃষি আইন বাতিলের পক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনটি আইন প্রত্যাহার করো, নইলে সরকার গদি ছাড়ো। দেশের পরিস্থিতি এখন সরকারের হাতের বাইরে। তাই প্রধানমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, কেউ সরকার বিরোধী আন্দোলন করলেই তাঁকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ২৬ জানুয়ারি কয়েকটি ছোট ঘটনার জন্য কৃষকদের দেশদ্রোহী, খালিস্তানি বলা হচ্ছে। এর তীব্র বিরোধিতা করছি। এদিন নাম না করে বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, আগে দিল্লি সামলা, তারপর বাংলা। এদিন বিধানসভায় ‘জয় জওয়ান, জয় কিষাণ, জয় হিন্দ, জয় বাংলা’ স্লোগান দিয়ে ভাষণ শেষ করেন মুখ্যমন্ত্রী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *