National

দিল্লিতে কৃষকদের ট্রাক্টর র‍্যালিতে ছাড় দিতে বাধ্য হল পুলিশ

5
(1)

খবর লাইভ : দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের ট্রাক্টর র‍্যালিতে ছাড় দিতে বাধ্য হল পুলিশ। তবে এই র‍্যালি হবে দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের পর। র‍্যালি কোনওমতেই মধ্য দিল্লির দিকে যেতে পারবে না। এই কর্মসূচি দিল্লি সীমানার নিকটবর্তী স্থানেই সীমাবদ্ধ রাখতে হবে। কোনও পথে মিছিল যাবে, তা অবশ্য চূড়ান্তভাবে এখনও দিল্লি পুলিশের তরফে জানানো হয়নি।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, র‍্যালির জন্য দিল্লি সীমানার ব্যারিকেড সরিয়ে ফেলা হবে। কৃষকরা দিল্লিতে প্রবেশ করতে পারবেন। এই র‍্যালিতে অংশ নিতে আড়াই থেকে তিন লাখ ট্রাক্টর ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। র‍্যালির যাত্রাপথ নিয়ে দিল্লি পুলিশের সঙ্গে আলোচনায় বসবেন কৃষকরা। প্রায় ১০০ কিলোমিটার মিছিলের পর কৃষকরা ফের বিক্ষোভের জায়গায় ফিরে যাবেন। উল্লেখ্য, সরকারের সঙ্গে কৃষকদের একাদশ রাউন্ড বৈঠক হয়েছে। ৪০টিরও বেশি কৃষক সংগঠন বিক্ষোভে সামিল হয়েছেন। একাধিকবার সরকারের সঙ্গে বৈঠক হওয়ার পরও এখনও কোনও সমাধানসূত্র বের হয়নি। এই পরিস্থিতির কথা বলে রাজধানীর বুকে র‍্যালি করার ওপর স্থগিতাদেশ জারি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল দিল্লি পুলিশ। কিন্তু শীর্ষ আদালত এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করতে চায়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *