খবর লাইভ : রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন কিছুদিন আগেই। তবে তৃণমূল এখনও ছাড়েন নি। তবে ইতিমধ্যে দলের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে ভোটে লড়ার বিষয়টি স্পষ্ট করে দিলেন রাজীব। মঙ্গলবার ডোমজুড়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এসে রাজীব জানিয়ে দিলেন, ডোমজুড় থেকেই লড়বেন তিনি। প্রশ্ন উঠছে, ভোটে লড়লেও কোন দল থেকে লড়বেন রাজীব। এই বিষয়টি অবশ্য তিনি স্পষ্ট করেন নি। তিনি জানান, ‘ডোমজুড়ের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আগামীদিনে ডোমজুড়ের মানুষ বুঝিয়ে দেবে কে তাদের পরিবারের লোক আর কে বাইরের।’
তৃণমূল সূত্রে খবর, সোমবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন তৃণমূলের যুব শীর্ষ নেতৃত্ব। রাজীবকে দল না ছাড়ার অনুরোধ করেন তিনি। তিন মাস সময় চান। উল্লেখ্য, এক মাসের বেশি সময় ধরেই দলের বিভিন্ন কাজ কর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন রাজীব। কখনও সংবাদ মাধ্যমে আবার কখনও সোশ্যাল মিডিয়ায়। গত ২২ জানুয়ারি ধৈর্যচ্যুতি ঘটিয়ে রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন তিনি। মন্ত্রিত্ব ছাড়ার পরও অবশ্য দল বদল করেন নি তিনি। রাজীবের রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন দিকে, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…