খবর লাইভ : হুগলির বাকসা গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার মাটি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে ভোট বয়কট করার ডাক দিলেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের বিভিন্ন মহলে মাটি মাফিয়াদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর পরেও কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় লোকজন। তাই বাকসার মণিরামপুর এলাকায় বেআইনি মাটি কাটার কাজ বন্ধ না হলে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা। মূলত যামিনী ও শৈল নামে দুই মাটি মাফিয়া হাই এক্সটেনশন লাইনের নীচে চাষযোগ্য জমিতে বেআইনিভাবে মাটি কাটার কাজ করছে। দিনের বেলায় পাড়ার মধ্যে দিয়ে মাটি পড়তে পড়তে গাড়ি যাওয়ায় চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু তাই, অনেক সময় চাষযোগ্য জমিতে নেমে পড়ছে মাটি বোঝাই গাড়ি। যা নিয়ে স্থানীয় লোকজন আপত্তি তুললে মাটি মাফিয়াদের রোষের মুখে পড়তে হয় তাঁদের। পাড়ার মধ্যে দিয়ে গাড়ি যাওয়ার কারণে অনেক সময় অনেকের বাড়ির দরজার সামনেও পড়ে থাকছে কাদামাটি। ইতিমধ্যে এলাকার লোকজন বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে জানালেও সেভাবে কোনও সুরাহা হয়নি বলে তাঁদের দাবি। তাই বাধ্য হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে চলেছেন এলাকার লোকজন। অনেক জনপ্রতিনিধিও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে বিভিন্ন জায়গায় তদ্বির করেছেন। এখন দেখার তাঁদের এই আর্জি কতদিনে প্রশাসন শোনে! এবিষয়ে বাকসা পঞ্চায়েতের প্রধান সীমা সী বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে আমাদের কাছে কেউ অভিযোগ জানায়নি। ফলে আমরা ব্যবস্থা নিতে পারি না। আগে জানালে অবশ্যই ব্যবস্থা নিতাম।’ স্থানীয় এক বিজেপি নেতা বলেন, ‘বাকসা পঞ্চায়েতে বেআইনি কাজের জন্যই গত লোকসভা ভোটে এখানে তৃণমূলের ফল খারাপ হয়েছিল। এবারেও ফল খারাপ হবে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…