শুভেন্দু অধিকারীর দলত্যাগের পরই বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জোর জল্পনা শুরু হয়। কিন্তু বুধবার সমস্ত জল্পনা নস্যাত্ করে দিয়ে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সাফ জানান, দলের সঙ্গে তাঁর কোনও দূরত্ব নেই। শুধু তাই নয়, এদিন বিধানসভা ভবন চত্বরে ফুলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই বসতে দেখা যায় রাজীবকে।
