Bengal and District

করোনার বলি কলকাতা পুলিশের থার্ড ব্যাটেলিয়নের ইন্সপেক্টর

0
(0)

খবর লাইভ : ফের করোনায় প্রাণ হারালেন কলকাতা পুলিশের এক সদস্য। মৃতের নাম সঞ্জয় সিনহা। সশস্ত্র কলকাতা পুলিশের থার্ড ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন তিনি। সহকর্মীর মৃত্যুতে কলকাতা পুলিশের তরফে শোকপ্রকাশ করে ট্যুইট করা হয়েছে। তাতে বলা হয়েছে, করোনা যুদ্ধে একদম সামনের সারিতে ছিলেন ইন্সপেক্টর সঞ্জয়। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। আর মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর আসে। পুলিশ কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
প্রসঙ্গত, ১৮ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সশস্ত্র কলকাতা পুলিশের ফিফথ ব্যাটেলিয়নের এএসআই সিদ্ধান্তশেখর দে এবং গোয়েন্দা শাখার এসআই হোমবাহাদুর থাপার। কোভিড আক্রান্ত হয়ে আড়াই মাস হাসপাতালে ভর্তি থেকে সেড়ে ওঠার পরও ফের অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁদের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *