খবর লাইভ : প্রশাসনিক পদে রদবদলের পর রাজ্যের পুলিশ মহলেও বড়সড় রদবদল৷ গত অগাস্ট মাসে চার শীর্ষ পদাধিকারী পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছিল। এবার রাজ্যে ৩১ জন আইপিএস অফিসাররে বদলি করা হল। নবান্ন সূত্রে খবর, মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার হলেন আইপিএস সূর্য্যপ্রতাপ যাদব। তিনি কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক পদে কর্মরত ছিলেন। কোচবিহার জেলার পুলিশ সুপার […]
Tag: Police
ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে: তিন রাজ্যের পুলিশ-প্রধানদের বৈঠকে অভিযোগ মনোজ মালব্যর
খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ‘‘ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে‘’। মঙ্গলবার, তিন রাজ্যের পুলিশ-প্রধানদের বৈঠকে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ তুললেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে এদিন ঝাড়খণ্ড ও বিহারের ডিজি-দের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের ডিজি। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ও তার পরে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ […]
দলিত মহিলার মৃতদেহ সৎকারে বাধা উচ্চবর্ণের!দেহ কাঁধে ২ কিলোমিটার হাঁটলেন পুলিশকর্মীরাই
খবর লাইভ : বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও জাতপাতের ভেদাভেদ এখনও একই জায়গায় দাঁড়িয়ে। বি আর আম্বেদকরের ভারতে এখনও উচ্চবর্ণ-নিম্নবর্ণের মধ্যে লড়াই। সম্মানের কথা তো দূর,মৃত্যুর পরও সৎকারে বাধা। এরমই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর শূলগিরিতে । জাতে দলিত। তাই সৎকার করতে দেবে না গ্রামের উচ্চবর্ণের কিছু মানুষ। শেষে পুলিশের হস্তক্ষেপে জট কাটল।দলিত মহিলার মৃতদেহ দু’কিলোমিটার পথ কাঁধে করে […]
এগরায় ৯ জন মারা যাওয়ার পর টনক নড়ল পুলিশের, বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২
খবর লাইভ : এগরা বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেফতার করল এগরা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতরা বারুদ সংগ্রহ করে নিয়ে আসতেন ওই কারখানায়। ধৃতদের নাম দেবসুন্দর জানা ও তপন দেবনাথ। স্থানীয় সূত্রের দাবি, বারুদ মজুত করার দায়িত্বে ছিল ধৃতদের! বুধবার স্বাস্থ্য পরীক্ষা করার পর ধৃতদের তোলা হবে কাঁথি মহকুমা আদালতে। আরও তথ্য পেতে অভিযুক্তদের হেফাজতে […]
নগদ ১৭ লক্ষ টাকা ডাকাতির অভিযোগ, গ্রেফতার দুই পুলিশকর্মী
খবর লাইভ : পুলিশ পরিচয় দিয়ে এবার খাস কলকাতাতেই ডাকাতির অভিযোগ। ব্যবসায়ীর গাড়ি থামিয়ে নগদ ১৭ লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠেছে। আর এই ডাকাতির অভিযোগে যে দুই পুলিশকর্মী গ্রেফতার হয়েছেন তাঁদের একজনের পরিচয় জেনে চক্ষু চড়কগাছ রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই পুলিশকর্মীর মধ্যে একজন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর দেহরক্ষী […]
অশান্তি রুখতে সুকান্তর ধর্না মঞ্চ খুলে দিল পুলিশ
খবর লাইভ : সোমবার সুকান্ত যাওয়ার চেষ্টা করেছিলেন রিষড়ায়। কিন্তু যাওয়ার সময় তাঁকে কোন্নগরের বিশালাক্ষ্মীতলায় আটকে দেয় পুলিশ। তার প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তায় বসে ধর্না শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি। প্রায় পাঁচ ঘণ্টা অবস্থান চালানোর পর তা তুলে নেন তিনি। সেই সঙ্গে ঘোষণা করেন, মঙ্গলবার শ্রীরামপুর বটতলায় ফের ধর্নায় বসবেন। প্রয়োজনে অনির্দিষ্ট কাল ধর্না […]
আজ ফের অশান্ত হাওড়া-শিবপুর, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি
খবর লাইভ : হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল ঘিরে বৃহস্পতিবারের সংঘর্ষের পর শুক্রবার ফের অশান্তি ছড়াল। রামনবমীর দিনের ঘটনার জেরে পরদিনও শুরু হয় বিক্ষোভ। শুরু হয় ইটবৃষ্টি। ইটের আঘাতে জখম হন কয়েকজন পুলিশকর্মী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বৃহস্পতিবারের হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। […]
লকআপে ১০ অভিযুক্তের দাঁত উপড়ে রিজার্ভে গেলেন এএসপি
খবর লাইভ : ফের হেফাজতে নিয়ে জেরার করার সময় অভিযুক্তদের দাঁত উপড়ে নিলেন অ্যাসিসট্যান্ট পুলিশ সুপার । এখানেই শেষ নয়, দু’জনের অণ্ডকোষ তিনি পিষে দিয়েছেন বলে অভিযোগ। অম্বাসমুদ্রমের এই ঘটনা প্রকাশ্যে আসতেই বলবীর সিং নামে ওই এএসপিকে রিজার্ভে পাঠিয়েছেন পুলিশের ডিরেক্টর জেনারেল সি শৈলেন্দ্র বাবু। আরও পড়ুনঃ দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অমর্ত্য সেন পুলিশের সুপারিশে […]
খলিস্তানি নেতার বিরুদ্ধে লুকআউট নোটিশ এবং জামিন অযোগ্য পরোয়ানা জারি পুলিশের
খবর লাইভ : পুলিশের চোখে ধুলো দিয়ে অমৃতপালের পালিয়ে যাওয়ার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। তাই খলিস্তানি নেতাকে খুঁজে বার করতে বেশ চাপে রয়েছে পাঞ্জাব পুলিশ। বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সাহায্যও নিচ্ছে তারা। ইতিমধ্যেই অমৃতপালের বিরুদ্ধে লুকআউট নোটিশ এবং জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে পাঞ্জাব পুলিশ। যদিও এখনও খোঁজ মেলেনি অমৃতপালের। কোথায় উধাও […]
সব স্তরের মানুষ ডুব দিয়েছেন গঙ্গাসাগরে, পুলিশ প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট মুখ্যমন্ত্রী
খবর লাইভ : ‘৬০ লক্ষের বেশি লোক ইতিমধ্যেই গঙ্গাসাগরে স্নান করেছেন। আজ আরও ১০ থেকে ১৫ লক্ষ পুণ্যার্থীর সাগরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই সাগরমেলার ব্যবস্থাপনায় খুব সহযোগিতা করেছে। শঙ্করাচার্যও সাগরমেলায় এসেছেন। আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’ সোমবার সাগরদিঘির উদ্দেশে রওনা হওয়ার আগে ডুমুরজলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গঙ্গাসাগর মেলা […]










