Special News Special Reports State

শারীরিক অবস্থা স্থিতিশীল, ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে আনা হল বুদ্ধদেবকে 0 (0)

খবর লাইভ : শনিবার রাতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে  ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড  আজ দুপুরে বৈঠকের পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভেন্টিলেশন  থেকে বের করে আনার সিদ্ধান্ত নেন। সোমবার সকালেই হাসপাতালের তরফে যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছিল সেখানে […]

Special News Special Reports State

“এখন অনেকটাই সুস্থ, হাত নেড়ে সাড়া দিলেন”: বুদ্ধদেবকে দেখে জানালেন মুখ্যমন্ত্রী 0 (0)

খবর লাইভ : সোমবার বিকেলে বিধানসভা থেকে সরাসরি আলিপুরের বেসরকারি হাসপাতালে অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যান মুখ্যমন্ত্রী। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন। বুদ্ধদেবের স্বাস্থ্য সম্পর্কেও খোঁজ নিয়েছেন তিনি। এরপর হাসপাতালেই মুখ্যমন্ত্রী জানান, বুদ্ধদেব তাঁকে দেখে হাত নেড়েছেন।তিনি বলেন, ‘‘ওঁর জ্ঞান আছে। হাত নাড়লেন। আমার দেখে মনে হল, অনেকটা সুস্থ হয়েছেন। ভেন্টিলেশন থেকে বার […]

Special News Special Reports State

বুদ্ধদেবের সিটি স্ক্যানের প্রাথমিক রিপোর্ট, নিউমনিয়ার লক্ষণ মিলল 0 (0)

খবর লাইভ : আজ, সোমবার সকালে সি টি স্ক্যান করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। সিটি স্ক্যানের ধকল নেওয়া তাঁর শরীরের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই অনেক পর্যবেক্ষণের পর সোমবার সেই ঝুঁকি কাটিয়ে ওঠা গিয়েছে। প্রাথমিক রিপোর্টে নিউমনিয়ার লক্ষণ বলে জানা গিয়েছে। বাই ল্যাটেরাল নিউমোনিয়াতে আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর ফুসফুসের সংক্রমণ এখনও বেশ চিন্তায় রেখেছে […]

Special News Special Reports State

কমছে না বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সংক্রমণ, আজই সিটি স্ক্যান 0 (0)

খবর লাইভ : রবিবার দুপুরের পর থেকে চিকিৎসায় সাড়া দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানা যাচ্ছে তাঁর তন্দ্রাচ্ছন্ন ভাব অনেকটাই কেটেছে যার জেরে তিনি চোখ মেলে তাকাচ্ছেন এবং মাথা নাড়তে সক্ষম হয়েছেন। গতকাল বিকেলের দিকে তিনি হাত তোলার চেষ্টা করেছিলেন বলে জানা যাচ্ছে। সংকটজনক পরিস্থিতি না কাটলেও কিছুটা হলেও স্থিতিশীল রয়েছেন […]

Special News State

হৃদযন্ত্র ভাল কাজ করছে, এখনও সঙ্কটজনক বুদ্ধদেবকে থাকতে হবে ভেন্টিলেশনেই 0 (0)

খবর লাইভ : হাসপাতালে ভর্তির প্রায় ২৪ ঘণ্টা পার।সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রবিবার সকালে আলিপুরের বেসরকারি হাসপাতালের তরফ থেকে মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, শনিবার সন্ধ্যা থেকে বুদ্ধদেবের অ্যান্টিবায়োটিকের ডোজ পরিবর্তন করা হয়েছে। সেই ওষুধে কেমন কাজ হচ্ছে জানতে ২৪ থেকে ৩৬ ঘণ্টা অপেক্ষা করা হবে। তবে রবিবার প্রাক্তন […]

Special News Special Reports State

আশঙ্কাজনক বুদ্ধদেব ভট্টাচার্য, মেডিকেল বুলেটিনে কী জানালেন চিকিৎসকেরা? 0 (0)

খবর লাইভ : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কথা বর্ষীয়ান রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। শনিবার কলকাতার আলিপুরে এক বেসরকারি হাসপাতালে তাকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে নন ইনভেসিভ ভেন্টিলেশনে দিলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। হাসপাতালের তরফে আজ সকালে যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা […]

Special News Special Reports State

বুদ্ধদেবের শারীরিক অবস্থা কেমন? কী জানাল মেডিক্যাল বোর্ড 0 (0)

খবর লাইভ : টাইপ টু রেসপিরেটরি ফেলিওরে অর্থাৎ প্রবল শ্বাসকষ্ট এবং ফুসফুসের সমস্যায় ভুগছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । তাঁকে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে, কিছুটা বেড়েছে অক্সিজেনের মাত্রাও। পাশাপাশি শারীরিক প্যারামিটারগুলি আপাতত স্থিতিশীল রয়েছে। বুদ্ধদেবের শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি জারি করল হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর যাবতীয় […]

Special News Special Reports State

বুদ্ধদেবের অক্সিজেনের মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে, চিকিৎসায় ৫ সদস্যদের মেডিক্যাল টিম 0 (0)

খবর লাইভ : আচমকাই গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ায় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসা হয়েছে বলে পরিবার সূত্রে খবর। এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর পেয়েই কলকাতার ওই বেসরকারি হাসপাতাল থেকে সিসিইউ অ্যাম্বুলেন্স পাঠানো হয় পাম এভিনিউয়ের বাড়িতে। মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা অ্যাম্বুলেন্সে করে বিকেল ৪টে […]

Special News Special Reports State

গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে রাজ্যপাল, চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন 0 (0)

খবর লাইভ : গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ায় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসা হয়েছে বলে পরিবার সূত্রে খবর। এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর পেয়েই কলকাতার ওই বেসরকারি হাসপাতাল থেকে সিসিইউ অ্যাম্বুলেন্স পাঠানো হয় পাম এভিনিউয়ের বাড়িতে। মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা অ্যাম্বুলেন্সে করে বিকেল ৪টে ২০ […]