খবর লাইভ : নারদ মামলায় রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বেশ কিছু দিন সেই ঘটনা নিয়ে এজেন্সির একাধিক শীর্ষকর্তাকে তলব করা হয়েছিল বিধানসভায়। সেই বিষয়টি এখনও ঝুলে আছে। সোমবার এই বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন।বিধানসভার সদস্যদের বিরুদ্ধে তদন্ত করলে তা আগে তাঁকে জানাতে বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। […]
Tag: assembly
সাবিত্রীর মন্তব্য নিয়ে ধুন্ধুমার, বিধানসভায় মুলতুবি প্রস্তাব খারিজ; ওয়াকআউট বিজেপি বিধায়কদের
খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের ‘বিতর্কিত’ মন্তব্য নিয়ে দুদিন ধরে তরজা চলছে রাজ্য জুড়ে।মঙ্গলবার এর প্রতিবাদে রাজ্য বিধানসভায় আনা বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।বিধানসভার অধিবেশনে বিষয়টি নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপির পরিষদীয় দল।মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন […]
বিধানসভায় মমতা-শুভেন্দু সৌজন্য সাক্ষাৎ
খবর লাইভ : দলবদলের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে খড়্গহস্ত বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী । কিন্তু শুক্রবার বিধানসভায় বিশেষ দিনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সৌজন্যের চূড়ান্ত উদাহরণ তৈরি করে শুভেন্দু সহ চার বিজেপি বিধায়ককে তাঁর ঘরে চায়ের নিমন্ত্রণ করেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিককালে বঙ্গ রাজনীতির বিরলতম দৃশ্য। যদিও এ […]
বিধানসভায় ইলিশ নিয়ে নয়া উদ্যোগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
খবর লাইভ : ইলিশ প্রিয় বাঙালি। কিন্তু এই ইলিশ মাছের জন্য বাংলাদেশের উপর কিছুটা নির্ভর করতেই হয় এপার বাংলার মানুষদের। এবার রুপোলি শস্যর জন্য বাংলাদেশের উপর নির্ভরতা কমাতে উদ্যোগী রাজ্য সরকার। বৃহস্পতিবার, বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ রাজ্যেই ইলিশ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে প্রতিনিয়ত […]
ডিএ চেয়ে যৌথ মঞ্চের বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার
খবর লাইভ : ডিএ চেয়ে জুটল পুলিশের ঘুষি! বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের বিধানসভা ভবন অভিযান ঘিরে বুধবার ধুন্ধুমার বাধে কলকাতায়। এদিন ডিএ-র দাবিতে বিধানসভা অভিযান করেন সরকারি কর্মীদের যৌথ মঞ্চের সদস্যরা। পুলিশ তাঁদের রানি রাসমনি অ্যাভেনিউতে আটকে দেয়। সেখানে আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। মিছিলে রাজ্য সরকারি […]
বিধানসভায় তুমুল হৈ হট্টগোল, ব্যাহত শীতকালীন অধিবেশন
খবর লাইভ : শীতকালীন অধিবেশনে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্যের জেরে বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি পরিষদীয় দল।যদিও তা খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।এরপরই বিধানসভার কক্ষে শুরু হয় হৈ হট্টগোল।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কক্ষ ছাড়েন বিজেপি বিধায়করা।যার ফলে শীতকালীন অধিবেশন ব্যাহত হয়। সোমবার আদিবাসীদের পাঞ্চি উত্তরীয় পরে এবং […]
দুর্নীতি-বাণ বনাম ‘ডোন্ট টাচ মাই বডি’ পোস্টার, শাসক-বিরোধী বিক্ষোভে উত্তাল বিধানসভা
খবর লাইভ : নবান্ন অভিযানের ঝাঁজ অব্যাহত থাকল বিধানসভায় (Ruckus in Assembly)৷ বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে শাসক ও বিরোধী দু পক্ষের তুমুল বিক্ষোভে সরগরম প্রথম পর্ব ৷ শাসকদলের দুর্নীতি নিয়ে যখন সরব হয় বিজেপি, তখনই শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট চাট মাই বডি’ (Don’t touch my body) মন্তব্য নিয়ে পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় […]
বিধানসভায় আপাতত মুখ্যমন্ত্রীর পাশের আসন ফাঁকা রাখা হচ্ছে
খবর লাইভ : পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার আগে পর্যন্ত বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনে বসতেন। কিন্তু এখন সেই সোনালি দিন অতীত। সেপ্টেম্বর মাসের অল্প সময়ের অধিবেশনে ওই আসনে কাউকে বসতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার রদবদলে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। দল থেকেও সরানো হয়েছে। পরিষদীয় মন্ত্রীও তিনি এখন নন। তাই বিধানসভায় […]
রাজ্যসভার অধিবেশন থেকে সাসপেন্ড ৭তৃণমূল সাংসদ
মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি জানিয়ে এবার সাসপেন্ড হলেন রাজ্যসভার ১৯ জন সাংসদ৷ তাঁদের চলতি সপ্তাহের জন্য সাসপেন্ড করা হল৷ সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে সাতজনই তৃণমূলের৷ তাঁরা হলেন সুস্মিতা দেব, মৌসম নূর, শান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, নাদিমুল হক৷ এছাড়া ডিএমকের হামিদ আবদুল্লা, আর গিরিরাজন, এনআর এলাঙ্গো, এম শানমুগান এবং কানিমোঝি, সিপিএমের এএ […]
ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল, প্রেসিডেন্টকে অ্যাসেম্বলি ভাঙার আর্জি
খবর লাইভ : ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করলেন ডেপুটি স্পিকার। ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে সংবিধান বহিঃভূত বললেন ডেপুটি স্পিকার।ন্যাশানাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে ভোটে যাওয়ার জন্য প্রেসিডেন্টকে অনুরোধ করলেন ইমরান খান। অন্যদিকে পাকিস্তানের পঞ্জাবের নতুন গভর্নর হিসাবে উমর সরফরাজ চিমাকে নিয়োগ করা হল। এর আগে চৌধুরী মোহম্মদ সারোয়ারকে ওই পদ থেকে সরিয়ে দেয় ইমরান সরকার। আরও পড়ুন- বৃহস্পতির চাঁদেও […]










