কেন্দ্রের দেওয়া ১০ লক্ষ কোটি গিলেছে তৃণমূলের সিন্ডিকেট, শিলিগুড়ি থেকে মমতাকে তীব্র আক্রমণ করে সোনার বাংলা গড়ার ডাক শাহর

রাজ্যের বেহাল অর্থনৈতিক দশা তুলে ধরতে এদিন একাধিক পরিসংখ্যান পেশ করেন শা। তিনি জানান, ২০১১ থেকে ২০২৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় ৬৯০০টি ছোট-বড় শিল্প সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে ১১০টি নামী সংস্থা শেয়ার বাজারে তালিকাভুক্ত ছিল। শাহের দাবি, এককালে জিডিপি-তে প্রথম সারিতে থাকা পশ্চিমবঙ্গ এখন তলানিতে গিয়ে ঠেকেছে। তাঁর তোপ, বামেরা যা ক্ষতি করেছিল, তৃণমূল এসে বাংলাকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।

কেন্দ্রীয় অনুদান নিয়ে তৃণমূলের ‘বঞ্চনা’র অভিযোগ খণ্ডন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেসের ইউপিএ সরকারকে তো মমতাদি সমর্থন দিয়েছিলেন, তখন ১০ বছরে বাংলা পেয়েছিল মাত্র ২ লক্ষ কোটি টাকা। আর মোদিজি গত কয়েক বছরে পাঠিয়েছেন ১০ লক্ষ কোটিরও বেশি।

এরপরই জনতার উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, আপনাদের কাছে কি সেই টাকা পৌঁছেছে? পৌঁছয়নি। এই ১০ লক্ষ কোটি টাকা তৃণমূলের সিন্ডিকেটের পেটে গিয়েছে। শা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি সিন্ডিকেট সদস্যকে জেলে পোরা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago