খবর লাইভ : এবার পুলিশ সুপার বদল হল দার্জিলিংয়ে । নতুন এসপি হচ্ছেন প্রতীক্ষা ঝাড়খারিয়া। তিনি এর আগে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার ছিলেন। এই প্রথম কোনও মহিলা দার্জিলিংয়ের পুলিশ সুপার হলেন।
দার্জিলিংয়ের বর্তমান এসপি প্রবীণ প্রকাশকে ৬ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট করা হচ্ছে। এর সঙ্গে পুলিশের উচ্চপদে আরও একগুচ্ছ রদবদল হয়েছে। শনিবার বিকেলে এই বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উল্লেখ্য, আজ ছিল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কর্মজীবনের শেষ দিন। গতকালই বিজ্ঞপ্তি জারি করে নতুন ডিজি হিসেবে পীযূষ পাণ্ডের নাম জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার সহ পুলিশের শীর্ষ পদে বেশ কিছু রদবদল করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…