তৃণমূলের জেল খাটা ১৪ দাগি নেতার তালিকা প্রকাশ করে মমতাকে চ্যালেঞ্জ শাহের

খবর লাইভ : মা-মাটি-মানুষের নাম করে ক্ষমতায় এসে এখন অনুপ্রবেশকারীদের হাতে মাটি তুলে দিচ্ছে সরকার। আর ভাইপোকে মুখ্যমন্ত্রী করার স্বপ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে ছানি পড়েছে। শনিবার ব্যারাকপুরের হাইভোল্টেজ কর্মীসভা থেকে এই ভাষাতেই তৃণমূল নেত্রী ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু আক্রমণই নয়, মঞ্চ থেকে নাম ধরে ধরে ১৪ জন তৃণমূল নেতার তালিকা পড়ে শোনালেন শাহ, যাঁরা বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগে জেল খেটেছেন।

এদিন জনসভা থেকে অমিত শাহ স্পষ্ট জানান, বাংলায় দুর্নীতির সব সীমা অতিক্রম করেছে। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল থেকে কুন্তল ঘোষ, তালিকায় অনেকেই আছেন। মমতাজি, সাহস থাকলে আগামী ভোটে এদের টিকিট দেবেন না। টিকিট না দিলেই দেখবেন এরা ভাইপোর নাম বলে দিচ্ছে। শাহের হুঁশিয়ারি, বাংলায় বিজেপি সরকার গড়লে প্রত্যেক দুর্নীতিবাজকে বেছে বেছে খুঁজে বের করে জেলে ঢোকানো হবে।

অমিত শাহ তাঁর বক্তব্যে গুনে গুনে ১৪ জন নেতার নাম উল্লেখ করেন। তালিকায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবনকৃষ্ণ সাহা, মদন মিত্র, পরেশ পাল, মানিক ভট্টাচার্য, অজিত মাইতি, চন্দ্রনাথ সিংহ, কুন্তল ঘোষ, আরাবুল ইসলাম, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ এবং অনুব্রত মণ্ডল। শাহ বলেন, “তদন্ত শুরু হলে বাকিদেরও ভরে দেব। সিন্ডিকেট আর গুণ্ডাদের হাতে বাংলার টাকা চলে যাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও বাংলার পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন বলে জানান শাহ। তিনি স্মরণ করিয়ে দেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই আজ পশ্চিমবঙ্গ ভারতের অংশ। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, বিজেপি দেশের ২১টি রাজ্যে সরকার গড়েছে, কিন্তু মোদীজি এবং আমরা সেদিনই হাসব, যেদিন ২২তম রাজ্য হিসেবে বিজেপি বাংলা জয় করবে। সেটাই হবে শহিদদের প্রতি আসল শ্রদ্ধাঞ্জলি।

এসএসসি, পুরসভা নিয়োগ, গরু পাচার থেকে শুরু করে ১০০ দিনের কাজ ও পিএম আবাস যোজনায় হাজার হাজার কোটি টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি করেন শাহ। তাঁর কটাক্ষ, বাংলার মানুষ ছানির অস্ত্রোপচার করে দেবে, তখন মমতাজির চোখে সব ধরা পড়বে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago