খবর লাইভ : সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের চলমান ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ এবং ‘আনম্যাপড’ ভোটারদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করবে বলে নতুন বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে।
কমিশনের তথ্যমতে, পশ্চিমবঙ্গে প্রায় ৩১,৬৮,৪২৬ জন ‘আনম্যাপড’ ভোটার এবং ৯৪,৪৯,১৩২ জনের তথ্যগত অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ রয়েছে।
নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব তালিকা ২৫ জানুয়ারি থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ভোটাররা নিজ নামে থাকা তথ্য ভুল বা অসঙ্গতি ঠিক করার জন্য অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট নথি ও আপত্তি জমা দিতে পারবেন। শোনানির সময় মাধ্যমিক পাশ সার্টিফিকেট ছাড়াও মাধ্যমিক অ্যাডমিট কার্ড জমা দেওয়া যাবে।
এসআইআর প্রক্রিয়ার সময় বিভিন্ন স্থানে বিক্ষোভ, বিশৃঙ্খলা প্রতিরোধে কমিশন পূর্বেই সতর্ক করে দিয়েছে, কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি প্রত্যেক জেলা প্রশাসক ও পুলিশকে যথেষ্ট কর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এই পদক্ষেপের লক্ষ্য হল ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা বৃদ্ধি করা এবং ভোটারদের ভুল ঠিক করার যথাযথ সুযোগ দেওয়া। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণে ভোটারদের সুবিধা ও ন্যায্য সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা পুনরায় জোরালোভাবে উঠে এসেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…