খবর লাইভ : পুলিশে স্থায়ী ডিজি নিয়োগে নিয়ে গত কয়েক দিন ধরে জল্পনা তুঙ্গে। আগামী ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজি-র পদ থেকে অবসর নেবেন আইপিএস রাজীব কুমার। সম্প্রতি স্থায়ী ডিজি নিয়োগের জন্য রাজ্য সরকারের পাঠানো পুলিশ কর্তাদের নামের তালিকা কেন্দ্রের থেকে ফেরত চলে আসে। ইউপিএসসি জানিয়েছে, আগের স্থায়ী ডিজি অবসর নেওয়ার অন্তত তিন মাস আগে পাঠাতে হত ওই প্যানেল। আগের স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালব্য। তিনি অবসর নেন ২০২৩ সালে ডিসেম্বর মাসে। রাজ্য প্যানেল পাঠিয়েছিল সে বছরের ২৭ ডিসেম্বর। তার আগের সেপ্টেম্বর মাসকে এই বিধিতে প্যানেল পাঠানোর যোগ্য সময় বলে ধরা হয়।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন-কে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। এমনই নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চ। আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে ক্যাট জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-তে প্রস্তাব পাঠাতে হবে রাজ্য সরকারকে। তার প্রেক্ষিতে আগামী ২৮ তারিখ ইউপিএসসি-র কমিটি প্যানেল প্রস্তুত করবে এবং ২৯ জানুয়ারির মধ্যে প্যানেল প্রস্তুত করে রাজ্যকে পাঠাবে ইউপিএসসি।
এখন ট্রাইবুনালের নির্দেশ,পশ্চিমবঙ্গ সরকারকে আগামী ২৩ জানুয়ারির মধ্যে বা তার আগে ইমেল কিংবা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ইউপিএসসি-র কাছে ডিজিপি পদের জন্য তালিকাভুক্তির প্রস্তাব পুনরায় জমা দিতে হবে। ইউপিএসসি-কে ২৮ জানুয়ারি বা তার আগে ‘এমপ্যানেলমেন্ট কমিটি’-র একটি বৈঠক করতে হবে এবং নির্দেশিকা অনুসারে প্যানেল প্রস্তুত করে তা ২৯ জানুয়ারি বা তার আগে রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…