খবর লাইভ : ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের আয়োজন ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে করছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এই মেগা ইভেন্টের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারা দাবি করেছিল, বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ ভারত থেকে সরিয়ে যেন শ্রীলঙ্কায় শিফট করা হয়। এই মর্মে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে ২১ জানুয়ারি অন্তিম বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকের শেষে আইসিসি নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
জানা গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি স্পষ্ট করে একটা নির্দেশ দিয়েছে। বাংলাদেশ সরকারকে তারা যে বলে দেয়, বিশ্বকাপ খেলতে হলে ভারতে আসতেই হবে। নাহলে তাদের নাম বাদ দেওয়া হবে। সেই জায়গায় এন্ট্রি নেবে নতুন কোনও একটা দল। এই সিদ্ধান্তের পর বৈঠকে ভোটাভুটি হয়। সেখানে অধিকাংশ সদস্যই নতুন দল সংযোজন করার পক্ষে ভোট দিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত গ্রহণের জন্য আইসিসি আরও একটা দিন অতিরিক্ত সময় দিয়েছে। মনে করা হচ্ছে, বাংলাদেশ যদি শেষপর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে টাইগারবাহিনীকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে।
এই বৈঠকে পূর্ণ সদস্য দেশের ডিরেক্টররা অংশগ্রহণ করেছিলেন। সূত্রের খবর, আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া, মাইক বেয়ার্ড, জিম্বাবোয়ে ক্রিকেটের সভাপতি তম্বেগা মুকুহলানি, সিডব্ল্যুআই সভাপতি কিশোর শৈলি, আয়ারল্যান্ড ক্রিকেটের সভাপতি ব্রায়ান ম্য়াকনিস, নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধি রজার ট্রোস, ইসিবি চেয়ারম্য়ান রিচার্ড থম্পসন, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রতিনিধি মহম্মদ মুসাজি এবং ক্রিকেট আফগানিস্তানের সভাপতি মীরওয়াইস আশরফ, ক্রিকেট শ্রীলঙ্কার সভাপতি শাম্মি সিলভা, পিসিবি সভাপতি মহসিন নকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান অংশগ্রহণ করেছিলেন।
২০২৬ আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজুর রহমানকে খেলানোর ব্যাপারে আপত্তি তুলেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কারণ মুস্তাফিজুরকে নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরাই সমালোচনার ঝড় তুলেছিল। এরপর কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের এই তারকা পেস বোলারকে রিলিজ করে দেয়। এই ঘটনায় ভড়কে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারাও জানিয়ে দেয়, ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…