games Special News Special Reports

বাংলাদেশকে ছাড়াই ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপ হবে, কড়া সিদ্ধান্ত ঘোষণা 

0
(0)

খবর লাইভ  : ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের আয়োজন ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে করছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এই মেগা ইভেন্টের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারা দাবি করেছিল, বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ ভারত থেকে সরিয়ে যেন শ্রীলঙ্কায় শিফট করা হয়। এই মর্মে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে ২১ জানুয়ারি অন্তিম বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকের শেষে আইসিসি নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

জানা গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি স্পষ্ট করে একটা নির্দেশ দিয়েছে। বাংলাদেশ সরকারকে তারা যে বলে দেয়, বিশ্বকাপ খেলতে হলে ভারতে আসতেই হবে। নাহলে তাদের নাম বাদ দেওয়া হবে। সেই জায়গায় এন্ট্রি নেবে নতুন কোনও একটা দল। এই সিদ্ধান্তের পর বৈঠকে ভোটাভুটি হয়। সেখানে অধিকাংশ সদস্যই নতুন দল সংযোজন করার পক্ষে ভোট দিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত গ্রহণের জন্য আইসিসি আরও একটা দিন অতিরিক্ত সময় দিয়েছে। মনে করা হচ্ছে, বাংলাদেশ যদি শেষপর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে টাইগারবাহিনীকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে।

এই বৈঠকে পূর্ণ সদস্য দেশের ডিরেক্টররা অংশগ্রহণ করেছিলেন। সূত্রের খবর, আইসিসি চেয়ারম্যান জয় শাহ,  বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া, মাইক বেয়ার্ড, জিম্বাবোয়ে ক্রিকেটের সভাপতি তম্বেগা মুকুহলানি, সিডব্ল্যুআই সভাপতি কিশোর শৈলি, আয়ারল্যান্ড ক্রিকেটের সভাপতি ব্রায়ান ম্য়াকনিস, নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধি রজার ট্রোস, ইসিবি চেয়ারম্য়ান রিচার্ড থম্পসন, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রতিনিধি মহম্মদ মুসাজি এবং ক্রিকেট আফগানিস্তানের সভাপতি মীরওয়াইস আশরফ, ক্রিকেট শ্রীলঙ্কার সভাপতি শাম্মি সিলভা, পিসিবি সভাপতি মহসিন নকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান অংশগ্রহণ করেছিলেন।

২০২৬ আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজুর রহমানকে খেলানোর ব্যাপারে আপত্তি তুলেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কারণ মুস্তাফিজুরকে নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরাই সমালোচনার ঝড় তুলেছিল। এরপর কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের এই তারকা পেস বোলারকে রিলিজ করে দেয়। এই ঘটনায় ভড়কে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারাও জানিয়ে দেয়, ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *