খবর লাইভ : মহারাষ্ট্রের বৃহন্মুম্বাই পৌরসভা নির্বাচন ২০২৬-এর গণনা শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে। প্রথমে পাওয়া ট্রেন্ড অনুযায়ী, বিজেপি ও তাদের শরিক দলগুলো বেশিরভাগ আসনে এগিয়ে ছিল। এখনো সেই ট্রেন্বড বজায় আছে।
বিএমসিতে বিপুল ভোটে এগিয়ে বিজেপি–শিবসেনা জোট। তাই ফলাফল মানুষের সঙ্গে এনডিএ-র বন্ধনকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, বিভিন্ন মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট যে, মহারাষ্ট্রের মানুষের সঙ্গে এনডিএ-র বন্ধন আরও গভীর হয়েছে। তাঁর আরও বক্তব্য, উন্নয়নের ক্ষেত্রে বিজেপির কাজের রেকর্ড রয়েছে। আমাদের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি মানুষের মনে সাড়া ফেলেছে।
তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রে পাঁচটি শহরে মেয়র পদ পাবে কংগ্রেস, প্রায় ৩৫০ জন কর্পোরেটর থাকবেন, এমনই দাবি করেছেন মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সাপকালে। তাঁর বক্তব্য, অন্তত ১০টি পুরসভায় ক্ষমতার অংশীদার হিসেবেও কংগ্রেসই থাকবে।
আসলে মুম্বাই পুনে ও সোলাপুরে বিজেপি ও জোটের প্রার্থীরা শুরুতেই ভাল অবস্থানে এসেছে। ট্রেন্ডে বিজেপি-শিবসেনা জোটের প্রভাব স্পষ্ট, বিশেষ করে বড় শহরগুলিতে তারা বেশি সংখ্যক ওয়ার্ডে এগিয়ে যাচ্ছে।
উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরের শিবসেনা দলেও কিছু কিছু আসনে লিড নিয়েছে, যদিও তা তুলনামূলকভাবে কম।
কংগ্রেস দাবি করেছে, তারা কিছু পুরসভায় মেয়র পেতে পারে এবং পুরসভা ক্ষমতায় অংশীদার হিসেবে থাকতে পারে।
এই নির্বাচনে মোট ২২৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়েছে, গতকাল ভোটে উপস্থিতি ছিল প্রায় ৫২.৯৪ শতাংশ। গণনা শুরু হওয়ার পর প্রাথমিক ফলাফলে বিজেপি ৫০-এরও বেশি আসনে এগিয়ে যায়।
সমগ্র রাজ্যে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে অন্যান্য সংবাদ সূত্র থেকেও দেখা যাচ্ছে-
বিজেপি-শিবসেনা মৈত্রিত্ব বহু শহরে জোরদার অবস্থানে। বিশেষত মুম্বাই ও পুণেতে তারা বড় লাভ করছে। বহুপক্ষীয় এই নির্বাচনে বিজেপি শহরগুলোতে প্রধান দল হিসাবে এগিয়ে, যখন কংগ্রেস ও অন্যান্য দল তুলনামূলক কম আসনে। কিছু জায়গায় কংগ্রেস ও অন্যান্য স্থানীয় দল ভাল ফল করছে, যেমন লাতুরে কংগ্রেস এগিয়ে আছে।
কংগ্রেসের দাবি, রাজ্যের ২৯টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে লাতুর, চন্দ্রপুর, ভিওয়ান্ডি (থানে জেলা), পারভানি ও কোলহাপুরে তাঁদের মেয়র বসতে পারে। এদিকে মহারাষ্ট্রে পাঁচটি শহরে মেয়র পদ পাবে কংগ্রেস, প্রায় ৩৫০ জন কর্পোরেটর থাকবেন, এমনই দাবি করেছেন মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সাপকালে। তাঁর বক্তব্য, অন্তত ১০টি পুরসভায় ক্ষমতার অংশীদার হিসেবেও কংগ্রেসই থাকবে। কংগ্রেসের দাবি, রাজ্যের ২৯টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে লাতুর, চন্দ্রপুর, ভিওয়ান্ডি (থানে জেলা), পারভানি ও কোলহাপুরে তাঁদের মেয়র বসতে পারে।
২৯টি পুরসভার মোট ২৮৬৯টি আসনের মধ্যে লড়াই করছেন প্রায় ১৫,৯৩১ জন প্রার্থী। শেষ পাওয়া আপডেট অনুযায়ী, শুধুমাত্র মুম্বই নয়, পুণে, নাগপুর এবং কল্যাণ-ডোম্বিবলীর মতো হেভিওয়েট পুরসভাগুলোতেও বিজেপি নেতৃত্বাধীন জোট শক্তপোক্ত জায়গা করে নিয়েছে। বিরোধীদের ‘মহাবিকাশ আঘাড়ী’ জোট বিচ্ছিন্নভাবে লড়াই করায় সরাসরি সুবিধা পাচ্ছে শাসক শিবির।
প্রাথমিক ফলাফল বলছে, শিন্ডে-বিজেপি জোটের সামনে ঠাকরে ম্যাজিক ফিকে হয়ে গিয়েছে। দেশের বাণিজ্যিক রাজধানীতে কি তবে দুই দশকের ‘ঠাকরে-যুগ’ শেষ হতে চলেছে? বিকেলের চূড়ান্ত ফলাফলের দিকেই এখন তাকিয়ে গোটা দেশ।




