Special News Special Reports State

এসআইআর ইস্যুতে রাজ্য সরকারের আপত্তির কড়া জবাব শুভেন্দুর

0
(0)

খবর লাইভ : এসআইআর ইস্যুতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের আবহে এবার রাজ্য সরকারের আপত্তির বিরুদ্ধে পাল্টা অবস্থান নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারী তাঁর চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, SIR কোনও অপরিকল্পিত বা হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। বরং ভোটার তালিকা থেকে ভূত ও অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তাঁর দাবি, নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতেই নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে।

বিরোধী দলনেতার অভিযোগ, শাসকদল তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়ার বিরোধিতা করছে কারণ এতে তাদের কাছে অস্বস্তিকর কিছু তথ্য প্রকাশ্যে আসার আশঙ্কা রয়েছে। শুভেন্দু অধিকারীর মতে, রাজ্যের শাসকদল প্রকৃত তথ্য সামনে চলে আসার ভয়েই এসআইআর ইস্যুতে আপত্তি তুলছে। চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগগুলিকেও কড়া ভাষায় খণ্ডন করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ মুখ্যমন্ত্রীর তরফে করা হচ্ছে, তা আসলে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। তিনি বলেন, স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।

শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষ সর্বস্তরে সহযোগিতা করছেন। ভোটার তালিকা সংশোধনের এই উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। তাঁর বক্তব্য, সাধারণ মানুষ নির্বাচন কমিশনের পদক্ষেপকে সমর্থন করছেন এবং এই প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *